গর্ভাবস্থায় পেট শক্ত হলে করণীয় এবং কারণ সম্পর্কে জেনে নিন
গর্ভাবস্থায় সাধারণত অনেকের পেট শক্ত হয়, তাই গর্ভাবস্থায় পেট শক্ত হলে করণীয় কি হতে পারে সে সম্পর্কে জানা প্রয়োজন। চলুন, কিভাবে এই সময়ে পেট ব্যথা বা পেট শক্ত হলে কি করণীয় সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
গর্ভবতী মায়েদের সাধারণত এই সময়ে বিভিন্ন ধরনের সমস্যা হয়, তার মধ্যে অন্যতম হলো পেট শক্ত হওয়া, পেট ফুলে যায়, পেট ফাঁপা দেয়। তাই গর্ভাবস্থায় পেট শক্ত হলে করণীয় সম্পর্কে জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে থাকুন।
গর্ভাবস্থায় পেট শক্ত হলে করণীয়
অনেক গর্ভবতী জানতে চায় যে, গর্ভাবস্থায় পেট শক্ত হলে করণীয় কি? আসলে এই সময় বিভিন্ন ধরনের সমস্যা হয়। বিশেষ করে পেটের সমস্যা বেশি হয়ে থাকে। চলুন, পেট শক্ত হয় কেন এবং করনীয় ইত্যাদি সম্পর্কে জেনে নেওয়া যাক।
গর্ভবতী মায়েদের সাধারণত বিভিন্ন কারণেই পেট শক্ত হয়ে থাকে। অনেকের টানটান হয়ে থাকে, এক্ষেত্রে কিছু পরামর্শ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। এদের সাধারণত এই সময়ে পানি স্বল্পতা দেখা দেয়, পানির পিপাসা লাগে যার কারণে পেট শক্ত হতে পারে। তাই এ সময় গর্ভবতী মায়ের প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিন লিটারের মতো পানি খেতে হবে অর্থাৎ ৮ থেকে ১০ গ্লাসের মতো পানি খেতে হবে। এছাড়াও একজন চিকিৎসকের পরামর্শক্রমে পানি খেতে পারেন। তাহলে আপনার পানি স্বল্পতা দূর হবে। এর কারণে অনেকটা নিরাময় পাবেন, কেননা এই পানির স্বল্পতা দূর হয়ে যাবে, পেট ব্যথা ও কমে যাবে।
গর্ভবতী মায়েদের সাধারণত এই সময়ে কোষ্ঠকাঠিন্য বেশি দেখা দেয়, যার কারণে আপনি আঁশ যুক্ত খাবার গুলো বেশি খাবেন। এতে আপনার কোষ্ঠকাঠিন্য দূর হবে, এছাড়াও যখন খাবার খাবেন একসাথে বেশি না খেয়ে অল্প অল্প করে খাবেন। ফাইবারযুক্ত খাবারের মধ্যে যেমন শাকসবজি, ফল, ডাল এই ধরনের খাবার গুলো বেশি করে খাবেন। ভাজাপোড়া কমল পানি যেমন কোক, পেপসি ইত্যাদি জাতীয় পানীয় খাবেন না। যাদের ক্যাফেইন জাতীয় খাবার খাওয়ার অভ্যাস রয়েছে তারা দৈনিক দুই কাপের বেশি কফি খাবেন না অথবা দুই থেকে তিন কাপ চা খাওয়া যাবে এর বেশি খাবেন না।
আরো একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো গর্ভবতী মায়েরা সাধারণত হালকা শরীর চর্চা করা যেতে পারে। এতে আপনার খাদ্য হজম দ্রুত হবে এবং পেট শক্ত থেকে অনেকটাই মুক্তি পাবেন। এতে অনেক উপকার পাবেন যেমন যারা নরমাল ডেলিভারি করতে চাচ্ছেন তাদের এই ধরনের হালকা হাঁটা চলাফেরা করলে আপনার নরমাল ডেলিভারি হবে। এছাড়াও অনেকের সময়ের আগেই সন্তান হয়ে থাকে এবং কম ওজন হয়। এই ঝুকি থাকবে না তাছাড়া সন্তান সুস্থ থাকবে জন্মের, এজন্য একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি দৈনিক হালকা হাঁটা চলাফেরা করবেন।
আরো একটি উপায় অবলম্বন করতে পারেন তা হল; গর্ভবতী মায়েদের উচিত যদি দাঁড়িয়ে থাকতে না পারেন বা দাঁড়িয়ে থাকলে পেট শক্ত হয় সে ক্ষেত্রে শুয়ে পড়তে পারেন অথবা বসে থাকতে পারেন। আবার অনেকের দেখা যায় শুয়ে থাকলে পেট ব্যথা করে সে ক্ষেত্রে তারা উঠে বসে থাকতে পারেন। অথবা হালকা নড়াচড়া করতে পারেন আবার অনেকের দেখা যাচ্ছে বালিশ ব্যবহার করে অনেক সময় ভালো লাগে সে ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, এতে পেট শক্ত থেকে মুক্তি পাবেন। আরেকটি উপায় পদ্ধতি অবলম্বন করতেন সেক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতে পারেন।
যার অতিরিক্ত পেট শক্ত হয়ে যায় এই মায়েরা হালকা গরম সেক দিতে পারেন অথবা হালকা তেল দিয়ে মালিশ করা যেতে পারে। এতে মাংসপেশি গুলো টানটান থাকবে না এবং অনেকটাই নরম হয়ে যাবে। এছাড়া আপনি হালকা গরম পানিতে গোসল করা যেতে পারে, নরম কাপড় দিয়ে পেটে সেক দিতে পারেন। এছাড়াও হালকা হাত দিয়ে মালিশ করা যেতে পারে। তাছাড়া অতিরিক্ত গরম থেকে দূরে থাকতে হবে। তাছাড়া যদি উপরোক্ত এই কাজগুলো করার পর আপনার পেট শক্ত না কমে, ১ ঘণ্টার মধ্যে যদি আপনার ৪ বারের বেশি পেট শক্ত দেখা যায় সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

এম আর মাহমুদ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url