মৌমাছি বা বোলতা কামড়ালে কি করতে হয়? জেনে নিন এর একটি কার্যকরী উপায়
অনেকে জানতে চায় যে, বোলতা কামড়ালে কি করতে হয়? এজন্য তাৎক্ষণিকভাবে ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন। এতে দারুন কাজ করবে, চলুন কিভাবে এর কামড়ের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
অনেকে জানে না যে, বোলতা কামড়ালে কি করতে হয়? এজন্য সঠিক ও বৈজ্ঞানিক পদ্ধতি জানতে হবে। তাহলে আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন। চলুন, কিভাবে এর সমস্যার সমাধান করা যাবে সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
যখন আপনাকে বোলতা কামড় দেয় অর্থাৎ হুল ফুটিয়ে দেয় সে ক্ষেত্রে প্রচন্ড পরিমাণে ব্যথা করে। এরপর আক্রান্ত স্থানে আপনি এই স্থানটিতে বরফ ঘষা দিতে থাকুন। তারপরে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক ক্রিম পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন। এছাড়াও এন্টিহিস্টামিন ট্যাবলেট এবং ব্যথা হলে প্যারাসিটামল ওষুধ খেতে পারেন। তবে যদি একবার মৌমাছি অথবা বোলতা কামড় দেয় সে ক্ষেত্রে আপনার অবস্থা অন্যরকম হতে থাকবে। তবে অনেকের পূর্বে থেকে এলার্জির সমস্যা থাকে এতে বড় ধরনের সমস্যা হতে পারে। বিশেষ করে শিশুদের সমস্যা বেশি দেখা যায়, তাই সতর্কতা অবলম্বন করতে হবে।
যদি আপনার শরীরের চামড়ার উপরে এরা বসে সে ক্ষেত্রে আলতো ভাবে সরিয়ে দিবেন। তাহলে আপনার শরীরে হুল ফুটাতে সময় পাবে না। কখনো এদেরকে জোর করে উঠানোর চেষ্টা করবেন না। তাহলে এদের বিষ আপনার শরীরে প্রবেশ করবে। তাই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে। তবে যদি আপনি আপনার শরীরে মৌমাছি বা বোলতা হুল ফুটিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনার মাথাব্যথা বমি ভাব,শ্বাসকষ্ট এছাড়াও চুলকানি চাকা হয়ে যাওয়া ইত্যাদি ধরনের সমস্যা হতে পারে। অনেকের শরীরে অথবা পেটে তীব্র ব্যথা করার সম্ভাবনা থাকে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
তাছাড়া মৌমাছি বা বোলতা আক্রমণ করলে সে ক্ষেত্রে যে স্থানে হুল ফুটিয়ে দিয়েছে সেখানে লেভেন্ডার তেল ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে অনেকটাই জ্বালাপোড়া কমবে, তাছাড়াও তুলসী পাতার রস ব্যবহার করা যেতে পারে। অনেকেই অ্যালোভেরা জেল ও ব্যবহার করে এই ক্ষেত্রে অনেকটাই জ্বালা যন্ত্রণা কমে যায়। কেননা এর মধ্যে এন্টি ইনফ্লেমেটরি থাকে যার কারণে ব্যথা চুলকানি এবং ফুলে যাওয়া জ্বালা-পোড়া ইত্যাদি দূর হয়ে যাবে। এছাড়া আপনি বেকিং সোডা ও আপেল সিডার ভিনেগার মিশিয়ে ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আক্রান্ত স্থানে যে বিষের ব্যথা রয়েছে সেটা দূর হয়ে যাবে তাছাড়া ব্যথা কমে যাবে।
মৌমাছি বা বোলতা যদি কোথায় আপনার শরীরে হুল ফুটিয়ে দেয় তাহলে সে ক্ষেত্রে মধু ব্যবহার করতে পারেন। এতে আপনার এই ব্যথা অনেকটাই কমে যাবে। কেননা এর মধ্যে এন্টিব্যাকটিরিয়াল উপাদান থাকে যা আপনি সামান্য ব্যবহার করলেই স্বস্তি পাবেন। এক্ষেত্রে মধু ও হলুদ একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন। তাছাড়া চন্দন ও হলুদের গুঁড়াও ব্যবহার করা যেতে পারে। এই ক্ষেত্রে ধারুণ কাজ করে থাকে। এটা জ্বালাপোড়া দূর করবে এবং চুলকানি থেকেও মুক্তি দেবে। তাই এটা মিশিয়ে নিয়ে পেস্ট বানিয়ে ব্যবহার করতে পারেন। এরপরে শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলবেন।
যে জায়গায় আপনার শরীরে মৌমাছি বা বোলতা আক্রমণ করেছে সেখানে অনেক সময় লাল গরম হয়ে যায় ফুলে যেতে পারে অনেক যন্ত্রণা জ্বালা যন্ত্রণা করতে পারে, তাই অবশ্যই বরফ দিয়ে ধরে রাখবেন। এজন্য গরম থেকে ঠান্ডা করার জন্য হালকা বরফ ব্যবহার করতে পারেন। এরপরে জ্বালাপোড়ার জন্য ওষুধ খাওয়া যেতে পারে। এতে আপনার আস্তে আস্তে ভালো হওয়া শুরু করবে এবং ব্যথা অনেকটা দূর হয়ে যাবে। তবে এরপরেও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই দ্রুত চিকিৎসকের কাছে নিতে হবে, তা না হলে আপনি বিপদে পড়তে পারেন।
এই পোস্টের লেখক, মোঃ মাহমুদুল ইসলাম। বি, এ অনার্সঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা ও এম, এ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা।

এম আর মাহমুদ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url