চা খেলে কি মাথা ব্যথা কমে? জেনে নিন কতটা কার্যকরী
অনেকের প্রচণ্ড পরিমাণ মাথা ব্যাথা করে তাই চা খেলে কি মাথা ব্যথা কমে? এ সম্পর্কে হয়তো আপনার সঠিক ধারণা নেই, তবে আসলে কি চা খেলে মাথা ব্যথা কমবে সে সম্পর্কে জানা প্রয়োজন। চলুন, এ বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
যাদের প্রচন্ড পরিমাণে মাথাব্যথা তারা চা খেতে পারেন, তবে মাথা ব্যথার জন্য বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে। যদি আপনি কোন কারণ খুঁজে না পান, তাহলে চা খেতে পারেন। তাই চা খেলে কি মাথা ব্যথা কমে? এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
পুষ্টিবিদরা মনে করেন যে চা এর মধ্যে প্রচুর পরিমাণে উপকারী উপাদান রয়েছে, যেগুলো আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপকার করে। বিশেষ করে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরে যে কোন ব্যথা কমাতে সাহায্য করে। তাই যদি কেউ নিয়মিত খেতে পারে সে ক্ষেত্রে ক্রনিক রোগের আশঙ্কা কমে যায়। তাছাড়া ও হৃদপিণ্ডকে সুস্থ রাখবে এছড়াও রক্তের সুগার এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ থাকবে। গবেষণায় দেখা গেছে যে চা এর মধ্যে এক ধরনের ক্যাফেইন থাকে যা আমাদের রক্তনালিকে সংকুচিত করতে পারে। এর কারণে আপনার মাথাব্যথা অল্প সময়ের জন্য হলেও কমে যায়।
তবে অতিরিক্ত পরিমাণ এই ক্যাফেইন গ্রহণ করা যাবে না এতে মাথাব্যথা আরো বাড়তে থাকবে। চা এর মধ্যে যে ক্যাফেইন থাকে তা যদি আপনি অতিরিক্ত খেয়ে ফেলেন সে ক্ষেত্রে উইথড্রাল হেডেক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া মাথাব্যথা আরও বিভিন্ন কারণেই হতে পারে বিশেষ করে যদি আপনার পানি স্বল্পতা থাকে, সেই ক্ষেত্রে যদি চা কফি আরও বেশি করে খেয়ে ফেলেন সে ক্ষেত্রে কিন্তু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। কেননা চা নিজে কিন্তু হালকা ডিহাইড্রেশন করতে পারে, যার কারণে আপনার দেখবেন মাথা ব্যথা শুরু হবে। তাই কেন আপনার মাথা ব্যথা করছে সেটা আগে খুঁজে বের করতে হবে তাহলে সঠিক চিকিৎসা করতে পারবেন।
আপনার মাথা ব্যথা কমানোর জন্য সাময়িকভাবে আদা চা খেতে পারেন, এতে আপনার মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করবে। এক্ষেত্রে আপনার মাথা ব্যাথা অনেকটাই কমে যাবে, এই জন্য এক ইঞ্চি পরিমাণ আদা কুচি কুচি করে নিতে হবে। এরপরে দুই কাপ পানি নিবেন পানিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে এরপর এক চামচ মধু নিতে পারেন। এভাবে মিশিয়ে যদি আপনি নিয়মিতভাবে খেতে পারেন সে ক্ষেত্রে আপনার মাথা ব্যাথা অনেকটাই কমে যাবে। কেননা এর মধ্যে আছে ব্যথা নাশক উপাদান যা আপনার শরীরে আরাম দেবে এবং মাথা ব্যথা অনেকটাই কমে যাবে। কেননা আদার মধ্যে বিভিন্ন গুণাগুণ রয়েছে যা ব্যথা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।
মাথা ব্যাথা কমানোর জন্য আরও একটি ঘরোয়া পদ্ধতি ব্যবহার করতে পারেন সেটা হল লেবু চা খেতে পারেন। সাময়িকভাবে কমবে তবে সব রকমের মাথাব্যথা যে কমবে তা কিন্তু না। কেননা আপনার বিভিন্ন কারণেই মাথা ব্যাথা হতে পারে, বিশেষ করে রাত্রিতে ঘুম না হলে মাথা ব্যথা হয়। এছাড়াও বিভিন্ন রোগের কারণে মাথাব্যথা হতে পারে তাই মাথা ব্যথার কারণটা আপনাকে আগে জানতে হবে। এর পরে আপনি লেবু চা খেতে পারেন এজন্য অবশ্যই অর্ধেক পরিমাণ লেবু নিবেন লেবুর রসটা বের করে নিয়ে যাওয়ার সময় মধু মিশিয়ে যদি নিয়মিতভাবে খেতে পারেন তাহলে দেখবেন আপনার শরীরে বিষাক্ত উপাদান গুলো দূর হবে।
আপনার যদি মাথা ব্যথা হয় সে ক্ষেত্রে দারচিনি ও পুদিনা পাতার চা খেতে পারেন। এর মধ্যে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যা এই পুদিনার পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং পেশিগুলো শীতল করতে পারে। এতে আপনার মাথা ব্যথা দূর করতে সাহায্য করবে। এজন্য আপনি দারুচিনি অল্প পরিমাণ নিয়ে পানিতে ফুটিয়ে নিবেন। এরপরে পুদিনা পাতা দিবেন একটু অপেক্ষা করার পর এই পানিটুকু খেয়ে ফেলবেন। এতে আপনার মাথা ব্যাথা অনেকটা কমে যাবে। আপনি আপেল সিডার ভিনেগার হলুদ চা খেতে পারেন এতে আপনার হালকা কুসুম গরম করে খেলে আপনার মাথা ব্যথা অনেক কমবে।
যাদের প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা হয় সে ক্ষেত্রে এই মাথাব্যথা নিয়ন্ত্রণ করার জন্য হলুদ, লেবু রস,আপেল সিডার ভিনেগার, গোল মরিচ সকল কিছু মিশিয়ে ৫ মিনিটের মতো পানি ফুটাবেন। এরপরে দেখবেন চা হয়ে গেছে এটা আপনি খেতে পারেন। এছাড়া লবঙ্গ আদা দিয়ে চা খেতে পারেন এক্ষেত্রে মাথা ব্যথা অনেকটাই দূর হয়ে যাবে, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মাথাব্যথা সারানোর জন্য তৈরি করবেন এই দুটি উপাদান দিয়ে দুই থেকে তিন মিনিট পানি ফুটিয়ে নিতে পারেন। এর মাঝে একটু অল্প লেবুর রস দেওয়া যেতে পারে এই ক্ষেত্রে মিশিয়ে নিয়ে আপনি চা বানিয়ে খেলে মাথা ব্যাথা নিয়ন্ত্রণ করবে।
মাথা ব্যাথা করার দূর করার জন্য আরো একটি চা খেতে পারেন, সেটা হলো জবা ফুলের চা। এর মধ্যে এন্টিঅক্সিডেন্ট থাকে যার কারণে মাথাব্যথা নিয়ন্ত্রণ করবে। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে পারে। এছাড়াও জবা ফুল আরো বিভিন্ন ধরনের উপকার করে। এর পাপড়ি ব্যবহার করতে পারেন, এরপরে আধার লিটার পানির মধ্যে জবা ফুলের পাপড়িগুলো এবং বড় টুকরা লেবুর রস পুদিনা পাতা দিয়ে ব্লেন্ডার করতে পারেন। এরপরে অল্প পরিমাণ চিনি দিতে পারেন। পুষ্টিবিদগণ এই প্রাকৃতিক বিকল্প চা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা তারা গবেষণা করেছে।
লেখক, মোঃ মাহমুদুল ইসলাম, স্বাস্থ্যকর্মী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

এম আর মাহমুদ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url