গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়া যাবে কিনা জেনে নিন কতটুকু নিরাপদ
গর্ভবতী মায়েরা এই সময়ে বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকে, তাই গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়া যাবে কিনা? আসলে কাঁচা আম বিভিন্নভাবেই খাওয়া যায় সে ক্ষেত্রে কিভাবে খেলে উপকার পাওয়া যাবে সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
অনেক গর্ভবতী মায়েরা সাধারণত টক জাতীয় খাবার খেতে পছন্দ করে, যার কারণে কাঁচা আম দিয়ে আচার বানিয়ে খেয়ে থাকে। এতে অনেক উপকার এবং ক্ষতিও রয়েছে। তাই গর্ভাবস্থায় কাঁচা আম খাওয়া যাবে কিনা এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে হবে।
গর্ভবতী মায়েদের জন্য কাঁচা আম নিরাপদ কিনা সেটা অনেকেই জানে না। তবে এ বিষয়ে যদি জানা থাকে তাহলে আপনার অনেক উপকার হবে। কাঁচা আমের মধ্যে প্রচুর পরিমাণে ফলেট থাকে যা আপনার শরীরে নিউরাল টিউব ত্রুটির ক্ষেত্রে প্রতিরোধ করতে পারবে। গর্ভবতী মায়েদের ভিটামিন এ এর প্রয়োজন হয় কেননা এই সময়ে বাচ্চার ভিটামিন এ এর প্রয়োজন, তা না হলে রাতকানা রোগ হবে। তাই কাঁচা আম খাওয়া যেতে পারে, এছাড়াও গর্ভবতী মায়েদের এই সময় ত্বকের এবং চুলের সমস্যা হয় যার কারণে এই কাঁচা আম খাওয়া যেতে পারে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীর ঠান্ডা ও কাশির মত সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করবে।
কাঁচা আমের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। কেননা এই সময়ে সাধারণত রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাই কাঁচা আম খাওয়া যেতে পারে। তাছাড়া এর মধ্যে ভিটামিন বি থাকে যা শরীরে হৃদরোগের ঝুকি কমাতে সাহায্য করবে। তাছাড়া এর মধ্যে পটাশিয়াম থাকে যা আপনার শরীরকে ঠান্ডা রাখতে এবং পটাশিয়ামের চাহিদা পূরণ করতে সাহায্য করবে। বিশেষ করে গরমের কারণে অনেকের শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম ঝরতে থাকে যা শরীর থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম ক্লোরাইড ও লৌহ বের হতে থাকে, যার কারণে এই কাঁচা আম খেলে এই ধরনের সমস্যা দূর হতে সাহায্য করবে।
কাঁচা আমের মধ্যে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ দিতে পারেনা বিশেষ করে পাকা আমের মধ্যে এই ধরনের বিষাক্ত পদার্থ দিয়ে থাকে। যা আমাদের শরীরে ক্ষতি হতে পারে, বিশেষ করে গর্ভবতী মায়েদের বড় ধরনের সমস্যা হবে। তাই পাকা আমের চেয়ে কাঁচা আম খাওয়া ভালো হবে। কেননা এটা আপনার শরীরে আরও বেশি বিষাক্ত পদার্থগুলো বের করে লিভারকে ভালো রাখতে সাহায্য করবে। তাছাড়া কাঁচা আমের শরবত খাওয়া যেতে পারে আপনার শরীরের সোডিয়াম ক্লোরাইডের সমস্যা দূর করবে। তাছাড়া রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে সেক্ষেত্রে এই কাঁচা আম অনেক উপকার করবে। যাদের ত্বকের সমস্যা রয়েছে তারা এই কাঁচা পেস্ট বানিয়েও লাগাতে পারেন।
প্রচন্ড গরমের কারণে দেখা যাচ্ছে মানুষের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে যায়। যার কারণে অনেকের স্ট্রোকের ঝুঁকি থাকতে পারে। এছাড়াও শরীর থেকে আয়রনের ঘাটতি হয়ে যায় এতে গর্ভবতী মায়েদের আরো বেশি সমস্যা হয়। তাই কাঁচা আম খাওয়া যেতে পারে, এর মাঝে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবং আয়রনের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। এছাড়া আপনার শরীর থেকে ঘাম বের হবে এতে করে ক্লান্তি দূর হবে। এছাড়াও এর মধ্যে ভিটামিন ই থাকে যা আপনার শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে। তাছাড়া কার্যকারিতা বৃদ্ধি করতে পারবে। যাদের যকৃতের সমস্যা রয়েছে তারা কাঁচা আম খেতে পারেন এতে করে আপনার পিত্ত রস বৃদ্ধি পাবে যকৃত ভালো থাকবে।
অনেক গর্ভবতী মায়ের প্রচুর পরিমাণে ওজন রয়েছে। যা বাচ্চার অসুবিধা হবে, এজন্য ওজন কমাতে বিভিন্ন ধরনের প্রচেষ্টা করে থাকে। তাই আপনি কাঁচা আম খেতে পারেন, এতে করে আপনার ওজন কমতে সাহায্য করবে। কেননা এর মধ্যে কম ক্যালরি থাকে যার কারণে ওজন কমাতে পারবে। এছাড়াও কাঁচা আম হজমে সাহায্য করে থাকে। কোষ্ঠকাঠিন্য দূর করবে, যাদের পেটে এসিডিটি এবং বদহজমের সমস্যা রয়েছে তারা কাঁচা আম খেতে পারেন। এর মধ্যে ফলিক এসিড থাকার কারণে দেখা যাচ্ছে খাদ্য হজম তাড়াতাড়ি হয়ে থাকে। তাই এসিডিটি দূর করার জন্য আপনি কাঁচা আম খেতে পারেন।
কাঁচা আমের মধ্যে এক ধরনের লুটেইন থাকে যা আপনার চোখের রেটিনাকে ভালো রাখবে। এছাড়াও এর মধ্যে ভিটামিন-এ থাকে যা আপনার চোখের সমস্যা দূর করবে। তাছাড়াও আপনার মুখে যদি কোন ক্ষত হয়ে থাকে সেটাও নিরাময় করতে সাহায্য করবে। অনেকের দাঁতের সমস্যা থাকে অনেকের দাঁতের মাড়ি ক্ষয় স্কার্ভি সমস্যা এছাড়াও রক্তপাত হতে পারে। এই ধরনের সমস্যা দূর করার জন্য কাঁচা আম খাওয়া যেতে পারে। কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আপনার স্কার্ভি এবং দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া এ ধরনের সমস্যা দূর করতেও সাহায্য করে। এছাড়াও দাঁতের দুর্গন্ধ এবং দাঁতের ক্ষয় রোধ করতেও দারুণ কাজ করে থাকে।
গর্ভবতী মায়েদের সাধারণত শরীরের তাপমাত্রা বেশি থাকে যার কারণে গরমের কারণে আরো বেশি সমস্যা হয়। বিশেষ করে তাদের শরীরে প্রচুর পরিমাণে ঘামাচি হতে থাকে আর এই ঘামাচি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কাঁচা আম খেতে পারেন। কেননা আপনার শরীর ঠান্ডা রাখবে এবং অতিরিক্ত ঘাম হবে না, তাই আপনি কাঁচা আম খেতে পারেন। তবে অতিরিক্ত খাওয়া যাবে না, যাদের হার্টের সমস্যা রয়েছে তারা এ কাঁচা আম খেতে পারেন। তবে পুষ্টিবিদের পরামর্শক্রমে খেতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এর মাঝে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম থাকে যা আপনার হৃদ রোগের ক্ষেত্রে রক্তনালীকে শীতল করতে কাজ করে থাকে।
এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার শরীরে ভালো রাখবে এবং স্ট্রোকের ঝুঁকি কমাবে, রক্তের কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এবং ফ্যাটি এসিডে কাজ করবে। তাছাড়াও এই কাঁচা আমের মধ্যে এনজাইম থাকে যা আপনার হজম প্রক্রিয়ার ক্ষেত্রে ভালো কাজ করবে। এছাড়াও আপনার খাদ্য অনুগুলোকে ভাঙতে সাহায্য করবে। যাতে করে আপনার হজম প্রক্রিয়া ভালো থাকে এছাড়াও কার্বোহাইড্রেটকে ভেঙে দিতে কাজ করে থাকে। যার কারণে আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে এবং ডায়রিয়ার সমস্যা দূর করতে সাহায্য করবে।
কাঁচা আমের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার ক্যান্সারের ঝুঁকি কমাতে পারবে, তাছাড়া এর মধ্যে পটাশিয়াম থাকে যা আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করবে। যে সকল গর্ভবতী মায়েদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ রয়েছে তারা নিয়ন্ত্রণ করার জন্য এই কাঁচা আম খেতে পারেন। তবে পরিমাণ মত খেতে হবে, অতিরিক্ত খেলে আবার ডাইবেটিস বৃদ্ধি পেতে পারে। আসলে কাঁচা আম বিভিন্নভাবে খাওয়া যায় টুকরো টুকরো করে আপনি সালাদ হিসেবে খেতে পারেন। তাছাড়া অনেকে চাটনি হিসেবে খেতে পারে যাদের আসলে উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তারা লবণ ছাড়া খাওয়ার চেষ্টা করবেন। আর যদি সমস্যা না থাকে তাহলে হালকা লবণ এবং মরিচের গুঁড়ো ছিটিয়েও দিতে পারেন।
গর্ভবতী মায়েদের কাঁচা আম খাওয়ার পরে যদি সমস্যা হয় সে ক্ষেত্রে খাওয়া থেকে বিরত রাখতে হবে। কেননা অনেকের পেটে জ্বালা পোড়া করতে পারে অথবা ত্বকে জ্বালাপোড়া করতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বেশি পরিমাণে খেলে অনেক সময় দেখা যায় বদহজমের মত সমস্যাও দেখা দিতে পারে। এছাড়াও কাঁচা আম অনেকের খাওয়ার পরে এলার্জির সমস্যা হতে পারে। এজন্য অবশ্যই আপনাকে সতর্কতার সাথে খেতে হবে। যদি আপনার শরীরে এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। তাহলে খাওয়া থেকে বিরত থাকতে হবে। কাঁচা আমের মধ্যে প্রচুর পরিমাণে এসিড থাকে যা আপনার যদি দাঁতের সমস্যা হয় সেক্ষেত্রে খাওয়া থেকে বিরত থাকতে হবে।
যে সকল গর্ভবতী মায়ের আইবিএস এর সমস্যা রয়েছে গ্যাস্ট্রিক এসিডিটি এবং হজমের সমস্যা রয়েছে তারা অতিরিক্ত পরিমাণ কাঁচা আম খাবেন না। অনেকের পেট ফাপা দিতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। এর জন্য খাওয়া থেকে বিরত থাকতে হবে কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যার কারণে আপনার পেটে ফাপা দিতে পারে। কাঁচা আমের মধ্যে টারটারিক এসিড থাকে এছাড়াও সাইট্রিক এসিড থাকে আর যার কারণে আপনার হজমের ক্ষেত্রেও সমস্যা হবে যদি আপনি অতিরিক্ত পরিমাণ খেয়ে থাকেন, এতে আপনার পেটের অম্বল গ্যাস্টিক বুকের জ্বালাপোড়া ইত্যাদির সমস্যা হতে পারে।
যাদের ঘন ঘন ডায়রিয়া হয়ে থাকে বা পেটের সমস্যা দেখা দেয়, তারা এই কাঁচা আম খাওয়া থেকে বিরত থাকবেন। তাছাড়া কাঁচা আম যদি অতিরিক্ত খাওয়া হয় সেক্ষেত্রে কিডনির উপরেও ক্ষতি করতে পারে। কেননা এতে আপনার কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে। যাদের কিডনির সমস্যা রয়েছে তারা কাঁচা আম খাওয়া থেকে বিরত থাকবেন। যাদের গলার সমস্যা রয়েছে গলা ব্যথা এবং খুসখুসে কাশ হয়েছে তারা কাঁচা আম খাওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা আপনার টনসিল অথবা গলার ব্যথা আরো বেশি বৃদ্ধি পেতে পারে। কারণ কাঁচা আম টক থাকার কারণে আপনার গলার পেশি প্রভাব ফেলতে পারে।
অনেকে কাঁচা আম দিয়ে সাধারণত চাটনি বানিয়ে থাকে, এতে প্রচুর পরিমাণে চিনি এবং লবণ ব্যবহার করে থাকে। যারা উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এর সমস্যা রয়েছে, তারা এটা অতিরিক্ত পরিমাণ খেলে দেখা যাচ্ছে ঝুঁকিপূর্ণ রয়েছে। যাদের অতিরিক্ত পরিমাণে এলার্জির সমস্যা রয়েছে এবং ত্বকে চুলকানি থাকে অনেকের ত্বকে ফুসকুড়ি উঠে থাকে। তারা এই কাঁচা আম খাওয়া থেকে বিরত থাকবে। কেননা এর মধ্যে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যেটা আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তাই কাচা আম খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
পোস্টটি লিখেছেন মোহাম্মদ মাহমুদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর একজন, স্বাস্থ্যকর্মী, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

এম আর মাহমুদ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url