গর্ভাবস্থায় সাজনা খাওয়া যাবে কিনা জেনে নিন গর্ভবতীর জন্য কতটুকু নিরাপদ

গর্ভবতী মায়েদের এই সময়ে বিভিন্ন সবজি খেতে হয়, তাই গর্ভাবস্থায় সাজনা খাওয়া যাবে কিনা? এ সম্পর্কে আপনার বিস্তারিত জানা থাকলে সুবিধা হবে। চলুন, কিভাবে খেলে শরীরে ক্ষতি হবে না সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ছবি
সাজিনা এমন একটি সবজি যা গর্ভবতী মায়েদের বিভিন্নভাবে উপকার করে থাকে। বিশেষ করে এর মধ্যে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে এবং ভিটামিন খনিজ পদার্থ রয়েছে। তাই গর্ভাবস্থায় সাজনা খাওয়া যাবে কিনা? এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

গর্ভবতী মায়েদের এই সময়ের চিকিৎসকগণ সবুজ শাকসবজি বেশি বেশি খেতে বলেন। তাই আপনি সাজিনা খেতে পারেন। কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যা একজন গর্ভবতী মায়ের বিশেষ প্রয়োজন। এতে গর্ভস্থ শিশু বৃদ্ধি পাবে এবং সুস্থ থাকবে। তাই এই সাজিনা খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। যেন এখানে জীবাণু না থাকে, এছাড়া পরিমাণ মতো খেতে হবে। তাহলে শরীরে পুষ্টি পাওয়া যাবে, এর বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে যা গর্ভবতী মায়ের বিভিন্ন ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করবে। তাছাড়াও গর্ভস্থ শিশুর বৃদ্ধির ক্ষেত্রে উপকার করবে।

সাজিনার মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, এর মধ্যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন রয়েছে, যা একজন গর্ভবতী মায়ের খুবই উপকার। তাছাড়াও এর মধ্যে ফলেট রয়েছে যা একজন গর্ভবতীর এই সময়ে ফলিক এসিড এর প্রচুর পরিমাণে প্রয়োজন। এছাড়াও এর মধ্যে ক্যালসিয়াম, আয়রন, খনিজ পদার্থ ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ইত্যাদি পাওয়া যায়। এছাড়াও এর পাতার মধ্যে আরও বিভিন্ন ধরনের ভিটামিন থাকে। তাই পরিমাণ মতো যদি নিয়মিত ভাবে খেতে পারে তাহলে উপরোক্ত এই ভিটামিন গুলোর সমস্যা দূর হবে।

একজন গর্ভবতী মায়ের এই সময় রোগ প্রতিরোধ বৃদ্ধি করার জন্য প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং পটাশিয়াম জাতীয় খাদ্য খেতে হবে। তার মধ্যে সাজিনা খাওয়া যেতে পারে, কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এছাড়াও এর মধ্যে ফাইবার ম্যাগনেসিয়াম থাকে যা আপনার হজমের ক্ষেত্রেও কাজ করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে, সাজিনা অনেক সময় অনেকে খেতে পছন্দ করে না। আবারও এর মধ্যে যে দানাগুলো রয়েছে অনেকে এটা বের করে শুকিয়ে মটরশুঁটির মতো ভেজে খেতে চায়। এতে ভিটামিন সি এর দারুন কাজ করে থাকে এবং ভিটামিন বি পাওয়া যায় সামান্য খনিজ পদার্থ থাকে।

গর্ভবতী মায়েদের সাজিনা বিভিন্ন ধরনের উপকার করে থাকে, অনেক গর্ভবতী মহিলাদের প্রথম দিকে প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যায় এবং বুমি করতে থাকে মাথা ঘুরানি শরীর দুর্বল ইত্যাদি ধরনের সমস্যা গুলো হতে পারে। এক্ষেত্রে যদি একজন গর্ভবতী মা নিয়মিত ভাবে সাজিনা খেতে পারে, তাহলে এই ধরনের সমস্যাগুলো দূর করতে দারুন কাজ করবে। তাছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ফলিক এসিড থাকে যা শিশুর ব্রেন মেরুদন্ড গঠন করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও নিউরন টিউব যদি দেখা যায় সেটাও দ্রুত দূর করতে সাহায্য করবে। এক কথায় গর্ভাবস্থায় জন্মগত ত্রুটি রোধ করতে দারুন কাজ করবে।

সাজনা যদি কেউ নিয়মিত ভাবে খেতে পারে সে ক্ষেত্রে যদি কারো রক্তের শর্করার পরিমাণ বেশি থাকে তাহলে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। অনেক গর্ভবতী মায়ের এই সময়ে ডায়াবেটিসের সমস্যা দেখা দেয়, এতে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করার জন্য সাজিনা খাওয়া যেতে পারে। গর্ভবতী মায়েদের এই সময় অনেক ক্যালসিয়াম, আয়রন এবং খনিজ পদার্থের প্রয়োজন হয়। বিশেষ করে গর্ভস্থ শিশুর হাড় গঠনের ক্ষেত্রে ক্যালসিয়াম এর প্রয়োজন হয়। যা এই সাজনার মধ্যে পাওয়া যায় তাই পরিমাণ মতো খাওয়া যেতে পারে।

গর্ভবতী মায়েদের অনেকের এই সময়ে অ্যানিমিয়ার সমস্যা হয়, বিশেষ করে আয়রনের ঘাটতি দেখা যায়। এজন্য যে সকল সবজির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে সেগুলো বেশি বেশি খাওয়া প্রয়োজন। তার মধ্যে অন্যতম এই সাজিনা খাওয়া যেতে পারে। কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যা নিয়মিতভাবে খেলে আয়রনের ঘাটতি পূরণ হয়ে যাবে। এছাড়াও রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পাবে, যার কারণে রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করবে। এর মধ্যে প্রচুর পরিমাণে এন্টি মাইক্রোবিয়াল থাকার কারণে শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি সংক্রমণ প্রতিরোধ করতে পারবে। এছাড়াও গর্ভবতী মহিলাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে দ্রুত কাজ করবে।

গর্ভবতী মায়েদের সাধারণত এই সময়ে অতিরিক্ত পরিমাণ কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, যার কারণে তাদের অনেক অসুবিধা হয়। এজন্য কষ্টকাঠিন্য দূর করার জন্য সাজিনা খাওয়া যেতে পারে। কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আপনার কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য দ্রুত কাজ করে থাকে। অনেক মহিলাদের সাধারণত এই সময়ে প্রচুর পরিমাণে পেট ব্যাথা হয় এজন্য এই পেট ব্যথা দূর করার জন্য সাজিনা খাওয়া যেতে পারে। তাছাড়াও যাদের আমাশয় ডায়রিয়া ইত্যাদির মত রোগের সমস্যা হয় তারা সাজনার পাতার সাথে নারিকেলের পানি দিয়ে খাওয়া যেতে পারে।

সাজিনার মধ্যে এমন কিছু পুষ্টি উপাদান রয়েছে যা আপনার গর্ভবতী মায়েদের জরায়ু সংকোচন এর উন্নতির ক্ষেত্রে দারুন কাজ করবে। এছাড়াও এই সময় যে কষ্টদায়ক ব্যথা হয়ে থাকে সেটা দূর করতেও সাহায্য করবে। এক কথায় প্রসব ব্যথা এবং যে জটিলতা গুলোর সমস্যা রয়েছে সেগুলো কমাতে করতে দারুন কাজ করবে। অনেক গর্ভবতী শ্বাসকষ্ট রয়েছে তারা সাধারণত এই সাজনা গরম ভাবে খাওয়া যেতে পারে। এতে করে গলা ব্যথা এবং সর্দি কাশি দূর হবে। তাছাড়াও এটা হাঁপানির মতো শ্বাসকষ্ট যাদের সমস্যা রয়েছে তারা এ ধরনের সমস্যা দূর করার জন্য সাজিনা খেতে পারেন।

যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে যদি নিয়ন্ত্রণ করতে চান সেই ক্ষেত্রে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবারগুলো খেতে হবে। তাই আপনি সাজিনা খেতে পারেন। কেননা এর মাঝে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনার ঠান্ডা কাশি দূর করতে সাহায্য করবে। এজন্য আপনি সাজিনার তরকারি ডাল সাথে রান্না করে খাওয়া যেতে পারে। এতে ভালো কাজ করবে এই সাজনা আপনি যদি তরকারি বা ডাল রান্না করে খেতে পারেন সে ক্ষেত্রে আপনার জল বসন্ত এবং গুটি বসন্ত দূর করতে সাহায্য করবে। যদি আপনি নিয়মিতভাবে অল্প পরিমাণ ভাবে খেতে পারেন সে ক্ষেত্রে আপনার মুখের রুচিও বৃদ্ধি করবে।

একজন গর্ভবতী মা সাধারণত বিভিন্ন খাবারের ক্ষেত্রে পরিমান রয়েছে সেই পরিমাণ মতো যদি না খাওয়া হয় সে ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এজন্য সাজিনা উপকার হয়েছে তেমনি আপনি যদি পরিমাণে বেশি খেয়ে ফেলেন সে ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এটা আপনার যে ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে অনেকেই বিভিন্ন ঠান্ডার ক্ষেত্রে দেখা যায় সাজিনা গাছের ছাল অথবা মূল বিভিন্ন ভাবে রস বানিয়ে খেয়ে থাকে যার কারণে এটা বিষক্রিয়া হয়ে গর্ভবতী মায়েদের গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের অবৈজ্ঞানিকভাবে কখনোই খাবেন না এটা আপনার প্যারালাইসিস এর মত সমস্যা দেখা দিতে পারে।

মহিলারা সাধারণত সাজিনার ফুল ভাজি করে খেতে পছন্দ করে কিন্তু যারা বাচ্চাকে দুধ খাওয়ান তাদের জন্য নিরাপদ হবে না। এটা বিষাক্ত রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে, অতএব এই ধরনের খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তাই সাজিনা খাওয়ার পাশাপাশি আপনি এর পাতাগুলো নিয়ম অনুযায় খেতে পারেন। এক্ষেত্রে সাজিনার পাতা শুকিয়ে গুড়ো করে আপনি ভাতের সাথে মিশিয়ে খেতে পারেন অথবা সালাদের সাথেও খাওয়া যেতে পারে। এছাড়াও আপনি সাজিনার পাতাগুলো ভাজি করে খেতে পারেন উপকার রয়েছে। উপরোক্ত নিয়ম পদ্ধতির মাধ্যমে যদি আপনি সাজিনার নিয়ম অনুযায়ী এবং পরিমাণমতো খেতে পারেন তাহলে উপকার পাবেন।

আজকের এই পোস্টটি লিখেছেন, মোঃ মাহমুদুল ইসলাম, একজন স্বাস্থ্যকর্মী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এম আর মাহমুদ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Md. Mahmudul Islam
Md. Mahmudul Islam
আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও সরকারি চাকরি করি। আমি অনলাইনে বিভিন্ন বিষয়ে লেখালেখি করে ইনকাম করি, এছাড়াও ব্লগিং, SEO ও টেকনোলজি বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করি। এই কাজের উপর আমার ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে।