মালয়েশিয়া থেকে কানাডা যাওয়ার উপায় সম্পর্কে সাম্প্রতিক তথ্য জানুন

অনেকে মালয়েশিয়া থেকে কানাডায় যেতে চায়, তবে মালয়েশিয়া থেকে কানাডা যাওয়ার উপায় সম্পর্কে না জানার কারণে অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয়। চলুন, কিভাবে মালয়েশিয়া থেকে কানাডায় যাবেন সে সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
ছবি
মালয়েশিয়া থেকে বিভিন্নভাবে কানাডায় যেতে পারবেন, তবে বৈধভাবে যেতে হলে আপনার খরচ একটু বেশি হবে। তবে অনেকে অবৈধভাবে গিয়ে থাকে কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ। তাই মালয়েশিয়া থেকে কানাডা যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

মালয়েশিয়া অনেক প্রবাসী তারা ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করে থাকে, তার মধ্যে অন্যতম কানাডা যাওয়ার জন্য চেষ্টা করে থাকে। তবে আপনি চাইলে কানাডাতে যেতে পারবেন, সে ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। এছাড়াও বিভিন্ন ভিসার মাধ্যমে যেতে হবে। এছাড়াও আপনার কাগজপত্র থাকতে হবে, সঠিকভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।তারপরে সকল তথ্য দিলে তারা যাচাই বাছাই করলে এরপর আপনি কানাডাতে যেতে পারবেন। এক্ষেত্রে অনেকে পেশাগত কাজের ভিত্তিতেও কানাডাতে যায় এবং তাদের অভিজ্ঞতা থাকার কারণে সহজভাবে তারা যেতে পারে। চলুন পদ্ধতি গুলো সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আপনার যদি বিভিন্ন কাজের অভিজ্ঞতা থাকে বিশেষ করে বিভিন্ন প্রোগ্রাম সম্পর্কে আপনার ভালো উচ্চতার ডিগ্রি থাকে এবং বিভিন্ন কোম্পানিতে আপনি কাজ করেছেন, পাশাপাশি ইংরেজি ভাষা, ফরাসি ভাষা জানা রয়েছে। এসব দক্ষতা যদি থাকে, সেক্ষেত্রে আপনি আপনার প্রোগ্রামের উপরে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আপনার নির্দিষ্ট পেশার দক্ষতা থাকতে হবে, আপনার হাতে কলমে কাজের দক্ষতা থাকতে হবে। তাহলে আপনি বিভিন্ন কোম্পানিতে আবেদন করতে পারবেন। এছাড়া আপনি যদি পড়াশোনার উদ্দেশ্যে যেতে চান সেক্ষেত্রের সহজভাবে আবেদন করতে পারবেন। এখানে পড়াশোনা শেষ করলে এরপরে আপনি কাজ করার জন্য আবেদন করতে পারবেন। অনেকেই পড়াশোনা শেষ করে এখানে কাজ করে যাচ্ছে এবং এই খানে বসবাস করছে।

অনেকের বিভিন্ন ধরনের সম্পর্কের ভিত্তিতে অনেক পরিচিত বসবাস করে থাকে, সে ক্ষেত্রে আবার অনেকের পরিবার ও থাকতে পারে এজন্য আপনি ফ্যামিলি ভিসার মাধ্যমে যেতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রী বাবা-মা এবং সন্তান যেতে পারবে। তাছাড়া অন্য কেউ যেতে পারবে না। আপনি যে কোন একটি কাজের উপরে যেতে পারেন। সেই ক্ষেত্রে মনে করেন কোন একটা কোম্পানির মালিকের তার শিশুদের দেখাশোনা করা প্রয়োজন অথবা তার বৃদ্ধ পিতা-মাতাকে দেখাশোনা করার জন্য একটা লোকের প্রয়োজন। এক্ষেত্রে আপনার কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনি যেতে পারবেন।

আর যদি আপনার উদ্যোক্তা হিসেবে সামর্থ্য থাকে তাহলে আপনি মালয়েশিয়া থেকে কানাডায় বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করতে পারেন। এক্ষেত্রে আপনি কানাডায় সহজভাবে যেতে পারবেন। এদেশের সরকার আপনাকে উদ্যোক্তা হিসেবে স্বাগত জানাবে। তবে এই ক্ষেত্রে আপনার যথেষ্ট পরিমাণ অর্থনৈতিক সমর্থন থাকতে হবে। এছাড়া আপনি ভিজিট ভিসা করতে পারেন, ভিজিট ভিসা কয়েকটি পদ্ধতি হয়ে থাকে এর মধ্যে টুরিস্ট ভিসা। আপনি যদি পর্যটন হিসেবে ভ্রমণ করতে চান তাহলে এই ভিসার মাধ্যমে যেতে পারবেন। এছাড়াও যারা ব্যবসা-বাণিজ্য করতে চায় সে ক্ষেত্রে বিজনেস ভিসার মাধ্যমে যাওয়া যেতে পারে।
উপরোক্ত এই পদ্ধতি গুলোর মাধ্যমে আপনি যেতে পারবেন। এজন্য আপনার অবশ্যই বৈধ পাসপোর্ট থাকতে হবে। অবশ্যই এর মেয়াদ ছয় মাস থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট সাইজের সাম্প্রতিক তোলা ছবি থাকা লাগবে। তারপর আপনি অনলাইনের মাধ্যমে আবেদন ফরম সঠিকভাবে পূরণ করবেন। এরপর আপনি যদি ভ্রমণ করতে যেতে চান সে ক্ষেত্রে অবশ্যই আপনার পরিকল্পনা সকল কিছুই উল্লেখ করতে হবে। এছাড়া আপনার অর্থনৈতিকভাবে প্রমাণপত্র থাকতে হয় হবে। যেন ব্যাংকের স্টেটমেন্ট ইনকামের প্রমাণপত্র দেখাতে হবে এবং আপনি যে কানাডায় থাকতে পারবেন সকল খরচ করার জন্য সমর্থন থাকা লাগবে।

আপনি যদি পরিবারের মাধ্যমে যেতে চান বা কোন প্রতিষ্ঠানের চাকরি করার জন্য আমন্ত্রণ পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনি সেই আমন্ত্রণ গ্রহণ করতে পারেন।এছাড়া অনেকেই ব্যবসা-বাণিজ্য করার জন্য বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ব্যবসার সকল প্রমাণাদি জমা দিতে হবে। এর পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করা লাগবে এবং সুস্থতা প্রমাণ করতে হবে। এরপরে কানাডায় যাওয়ার জন্য অনলাইনে মাধ্যমে কিভাবে আবেদন করবেন। সেই প্রকৃত জানা দরকার অনলাইনে মাধ্যমে আবেদন করার জন্য কয়েকটি ধাপ অনুসরণ করা লাগবে।প্রথমত আপনাকে অবশ্যই কানাডার সরকারি ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করতে হবে। এরপরে সেখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে।

অনলাইনে আবেদন করার জন্য যখন আপনি একাউন্ট খুলে ফেলবেন, সেই ক্ষেত্রে সঠিক ভিসা ক্যাটাগরি নির্বাচন করবেন। এরপরে সকল তথ্যগুলো পূরণ করবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে দিতে হবে। এরপরে আবেদনটি অনলাইনের মাধ্যমে প্রমাণ করতে হবে। সাধারণত বায়োমেট্রিক এর মাধ্যমে সংযুক্ত করতে হয়। এরপরে যখন আপনি ব্যবসা বা যে কোন ভিসায় যাবেন। সেক্ষেত্রে আঙ্গুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করতে হবে। এর পরে আপনার আবেদন পত্র ইমেইলের মাধ্যমে আপনার বায়োমেট্রিক প্রদানের জন্য একটি নির্দেশনা দিবে। সেটা আপনি পেয়ে যাবেন এরপরের ভিসা সেন্টারে যাবেন এরপর সেখান থেকে বায়োমেট্রিক জমা দেবেন।

আপনি অনলাইনের মাধ্যমে যদি আবেদন করে থাকেন, সঠিক তথ্য পূরণ করলে আপনাকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। এরপরে আপনার সকল কিছু পরিকল্পনা সম্পর্কে জানতে চাইবে। সবকিছু যদি সঠিক থাকে তাহলে অনুমতি দেবে। যদি আপনি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করে থাকেন তাহলে আপনার ভিসা পেতে ১৫ থেকে ৩০ দিনের পর মধ্য দিয়ে আপনি পেয়ে যাবেন। এর বেশি সময় লাগতে পারে না বা অনেক সময় লেগে থাকে। তবে আপনার পাসপোর্ট ভিসা সকল কিছু পরবর্তীতে আপনাকে জানিয়ে দেয়া হবে। যদি আপনার আবেদনপত্র সঠিক হয়।

তবে অনেকেই আপনাকে মালয়েশিয়া থেকে কানাডা যাওয়ার জন্য বিভিন্ন পথে যাওয়ার চিন্তাভাবনা করে থাকে, সে ক্ষেত্রে অবৈধভাবে আপনি যাওয়ার চেষ্টা করবেন না। কেননা অনেক দালাল আপনাকে সমুদ্র পথে কম খরচে নিয়ে যাওয়ার জন্য প্রলোভন দেখাতে পারে কিন্তু কখনোই আপনি কানাডায় পৌঁছাতে পারবেন না। মাঝপথে গিয়ে আপনার থেকে আরো টাকা দাবি করবে, সে ক্ষেত্রে আপনার অনেক টাকায় খরচ হয়ে যাবে কিন্তু আপনি বিপদের সম্মুখীন হতে পারেন। অনেকেই দেখা যাচ্ছে জীবন নাশের হুমকি থাকে সেই ক্ষেত্রে আপনার অনেকেই মৃত্যুবরণ করেন। তাই এই ধরনের ঝুঁকি থেকে দূরে থাকবেন।

আজকের এই আর্টিকেলটি লিখেছেন, মোহাম্মদ মাহমুদুল ইসলাম। বিভিন্ন দেশের যাওয়ার ক্ষেত্রে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন লোকদের থেকে তথ্য নিয়ে লেখার চেষ্টা করি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এম আর মাহমুদ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Md. Mahmudul Islam
Md. Mahmudul Islam
আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও সরকারি চাকরি করি। আমি অনলাইনে বিভিন্ন বিষয়ে লেখালেখি করে ইনকাম করি, এছাড়াও ব্লগিং, SEO ও টেকনোলজি বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করি। এই কাজের উপর আমার ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে।