গর্ভাবস্থায় পটল খাওয়া যাবে কি? এর গুনাগুণ আপনাকে অবাক করবে
গর্ভবতী মায়েদের এই সময়ে বিভিন্ন ধরনের সবজি খেতে হয়, তাই গর্ভাবস্থায় পটল খাওয়া যাবে কি? সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকলে গর্ভস্থ শিশুর উপকার হবে। চলুন, গর্ভবতী মায়েরা পটল খেলে কি হবে সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
গর্ভবতী মায়েদের বিভিন্ন ধরনের শাকসবজি খেতে বলা হয়, বিশেষ করে সবুজ শাকসবজি। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তাই গর্ভাবস্থায় পটল খাওয়া যাবে কি? এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
গর্ভবতী মায়েরা এই সময় প্রচুর পরিমাণে পুষ্টিকর খাদ্যগুলো খেতে হয়। সবুজ শাকসবজি বেশি খেতে হবে। এর মধ্যে পটল খাওয়া যেতে পারে। কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন এ, সি এবং বি কমপ্লেক্স পাওয়া যায়। যা একজন গর্ভবতী মহিলার প্রচুর উপকার হবে। এসবের মধ্যে আয়রন, ক্যালসিয়াম পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ইত্যাদি রয়েছে। যা একজন গর্ভবতী মায়ের প্রয়োজন। তাছাড়া এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার থাকে যা গর্ভবতী মায়ের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। তাই উপরোক্ত পুষ্টিগুলো পাওয়ার জন্য পটল খাওয়া যেতে পারে তবে অতিরিক্ত খাওয়া যাবে না।
পটল সাধারণত গরমকালে বেশি পাওয়া যায়। এই সময়ে গর্ভবতী মায়েদের সাধারণত অতিরিক্ত ডিহাইড্রেশন এর সমস্যা দেখা দেয়। এজন্য ঠান্ডা জাতীয় সবজি গুলো খেলে শরীরে উপকার মিলবে। তাই পটলের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা শরীরকে ঠান্ডা রাখে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, শরীর থেকে ঘাম বন্ধ করে। তাছাড়া শরীর ক্লান্ত হতে দূর করতে পারে। এছাড়াও পটলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম শক্তির ক্ষেত্রে দারুন কাজ করে থাকে। গর্ভবতী মায়েদের এই সময় প্রচুর পরিমাণে গ্যাসট্রিক, পেট ফাপা দেওয়া বদহজম, কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দেয়। তাই অল্প পরিমাণ করে যদি পটল খাওয়া যায় সে ক্ষেত্রে আপনার হজম জণিত সমস্যা দূর হবে।
যে সকল গর্ভবতী মায়েদের অতিরিক্ত চর্বি রয়েছে এবং ওজন বেশি তাদের ক্ষেত্রে নরমাল ডেলিভারি হওয়ার অসুবিধা হতে পারে, সে ক্ষেত্রে ওজন কমানোর জন্য পটল খাওয়া যেতে পারে। কেননা এটা ওজন কমাতে দারুন কাজ করে থাকে। এর ভিতর ক্যালোরি কম থাকে এছাড়াও ফ্যাট কম থাকার কারণে শরীরে অতিরিক্ত চর্বি জমবে না। তাছাড়াও অনবরত অন্য কোন খাবারের প্রতি আকর্ষণ হবে না। যার কারণে ক্যালোরি বৃদ্ধি পাবে না। এতে করে ওজন নিয়ন্ত্রণ রাখবে, তাছাড়া গর্ভবতী মায়েদের এই সময় ডায়াবেটিসের সমস্যা দেখা যায়, তাই রক্তের শর্করা নিয়ন্ত্রণ করার জন্য পটল খাওয়া যেতে পারে। কেননা এটা ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করতে পারে এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে।
গর্ভবতী মায়েদের এই সময় বিভিন্ন ভিটামিনের অভাবে ত্বক এবং চোখের সমস্যা দেখা দেয়, এজন্য ভিটামিন সি এবং ভিটামিন এ জাতীয় খাবার গুলো খেতে হবে। আর গর্ভস্থ শিশুর রাতকানা রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য ভিটামিন এ জাতীয় খাবার খেতে হবে। এজন্য পটল খাওয়া যেতে পারে, কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও সি রয়েছে যা আপনার ত্বক ভালো রাখবে এবং চোখের দৃষ্টি বৃদ্ধি পাবে। শিশুর রাতকানা রোগ থেকে মুক্তি পাবে। গর্ভবতী মায়েদের এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে যার কারণে পটল খাওয়া যেতে পারে। কেননা এর মধ্যে এন্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে উপকার করে থাকে। আর তাছাড়াও এই সময়ে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রমণকে প্রতিরোধ করতে পারবে এবং ঠান্ডা জ্বর ইনফ্লুয়েঞ্জা এই ধরনের রোগ ব্যাধিগুলোকেও আক্রমণ করতে বাধা দিবে।
গর্ভবতী মায়েদের এই সময় বিভিন্ন ধরনের রোগ ব্যাধির সমস্যা দেখা দেয়, তার মধ্যে লিভারের সমস্যা হতে পারে। এজন্য লিভারকে পরিষ্কার করার জন্য পটল খাওয়া যেতে পারে। কেননা এটা শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো বের করে দিতে সাহায্য করবে। যকৃতকে ভালো রাখবে এবং হেপাটাইটিস রোগ সহ বিভিন্ন ধরনের রোগের ক্ষেত্রে উপকার করবে। রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে, যে সকল রোগীদের হৃদরোগের সমস্যা রয়েছে তারা পটল খেতে পারেন। কেননা এর মধ্যে পটাশিয়াম থাকে যা আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখবে এবং হার্টকে ভালো রাখতে সাহায্য করবে। এতে করে আপনার কোলেস্টেরল বৃদ্ধি পাবে না। এছাড়াও হার্ট অ্যাটাক, স্ট্রোক থেকে মুক্তি পাবেন।
পটল এমন একটি প্রাকৃতিক সবজি যা আপনার মূত্রনালী কে সুস্থ রাখতে কাজ করবে, এতে করে শরীর থেকে অতিরিক্ত পানি এবং বর্জ্য অপসারণ এর ক্ষেত্রে দারুন কাজ করবে। এতে করে আপনার কিডনি মূত্রনালী ভালো থাকবে, জ্বালাপোড়া যাদের ইনফেকশন হয়ে থাকে সে ক্ষেত্রেও ভালো উপকার করে থাকে। বিশেষ করে গর্ভবতী মায়েদের এই সময় প্রসাবে জ্বালাপোড়া করে থাকে, প্রসাবে ইনফেকশন হতে পারে। এই ধরনের সমস্যা দূর করতে আপনি পটল খেতে পারেন। তাছাড়া এর মধ্যে ভিটামিন থাকার কারণে ম্যাগনেসিয়াম জিংক থাকার কারণে চুল পড়া রোধ করতে সাহায্য করবে চুলকে মজবুত করবে।
পটলের মধ্যে আয়রন রয়েছে যা গর্ভবতী মায়েদের রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সাহায্য করবে। এক্ষেত্রে রক্তস্বল্পতা দূর হবে, এছাড়াও ভিটামিন সি এর কাজ করে থাকে। তাই রান্না করে খাওয়া যেতে পারে এই পটল তরকারিভাবে সিদ্ধ করে আপনি রান্না করে খেতে পারেন। এছাড়াও যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তারা পটলের তরকারি খেতে পারেন। কেননা এর মধ্যে ফাইবার থাকে যা আপনার গ্যাস্ট্রিক দূর করবে। এজন্য ঝোল করে খেতে পারেন, গরমের দিনে আপনি পটলের তরকারি খেতে পারেন। কেননা এতে আপনার শরীর সুস্থ থাকবে, বিভিন্ন রকমের সমস্যা দূর হবে হজম প্রক্রিয়ার ক্ষেত্রে ভালো কাজ করবে।
গর্ভবতী মায়েদের এই সময় বিভিন্ন ধরনের সমস্যার কারণে মাথাব্যথা করে, তাই মাথা ব্যাথা দূর করার জন্য প্রাকৃতিক উপায়ে পটল খাওয়া যেতে পারে। কেননা এটা আপনার শরীরের মাথাব্যথা দূর করতে সাহায্য করবে। এভাবে মাথাব্যথা দূর করবে তাছাড়াও আপনার শারীরিক অসুস্থতা দূর করতে সাহায্য করবে, মাথা ঘামানো অতিরিক্ত ক্লান্ত দূর করতে সাহায্য করে থাকে। শরীরের দুর্বলতাকে দূর করতে দারুন কাজ করবে। তাই উপরোক্ত সমস্যা গুলো সমাধান করার জন্য আপনি নিয়মিত ভাবে খেতে পারেন, এতে করে আপনার উপকার পাওয়া যাবে।
আজকের আর্টিকেলটি লিখেছেন, মোঃ মাহমুদুল ইসলাম, স্বাস্থ্যকর্মী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

এম আর মাহমুদ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url