লিভার ভালো রাখার ঘরোয়া উপায় সম্পর্কে জানলে উপকার পাবেন
মানুষের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার, তাই লিভার ভালো রাখার ঘরোয়া উপায় সম্পর্কে আপনার জানা থাকলে অনেক উপকার পাবেন। চলুন, কিভাবে আপনার লিভারকে সুস্থ রাখবেন সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
প্রতিটা মানুষের লিভার খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ, এজন্য এই লিভারের যত্ন নেওয়া উচিত। তাছাড়া যে সকল খাবার খেলে লিভার ভালো থাকবে সে সম্পর্কে জানা প্রয়োজন। তাই লিভার ভালো রাখার ঘরোয়া উপায় সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
আমাদের আশেপাশে যে খাবারগুলো আমরা খেয়ে থাকি, এতে শরীরে বিভিন্ন ধরনের উপাদানগুলো নষ্ট করে দেয়। বিশেষ করে লিভারের ক্ষতি হয়ে থাকে, তাই খাবারের ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে। কেননা এই লিভারের সমস্যায় প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ছে, তাই লিভার নষ্ট হওয়ার পূর্বে আমাদের সতর্ক হতে হবে। এছাড়াও লিভারকে ভালো রাখার জন্য অবশ্যই ঘরোয়া উপায় গুলো মানতে হবে, প্রাকৃতিক খাবার গুলো খাওয়ার চেষ্টা করতে হবে, এতে করে আপনার লিভারের উপরে চাপ পড়বে না। লিভার নিজে থেকেই সুস্থ থাকবে, তাই ভেজাল মুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন। এছাড়াও বাহিরের খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকবেন।
আপনার লিভার সুস্থ রাখার জন্য নিয়মিত ভাবে গরম পানির মধ্যে একটা পরিমাণ আদা মিশিয়ে দুইবার খেতে পারেন। এতে করে আপনার লিভারে যদি চর্বি জমে থাকে, তাহলে সেটা কমিয়ে নিয়ে আসবে। এভাবে আপনি মাসে এক সপ্তাহ করে খেতে পারেন। আশা করা যায় পরিবর্তন হবে, প্রাকৃতিক উপাদান হিসেবে আপনি আমলকি খেতে পারেন। কেননা এর মধ্যে ভিটামিন সি থাকে যা আপনার লিভার কে পরিষ্কার করার জন্য ভিটামিন সি যুক্ত খাবার গুলো বেশি খাওয়া প্রয়োজন। তাই আপনি এই আমলকির রস বের করে ২০ থেকে ২৫ দিন খেতে পারেন। আশা করা যায় আপনার লিভার স্বাভাবিকভাবে ভালো থাকবে।
লিভারকে ভালো রাখার জন্য আপনার পাতাযুক্ত শাকসবজি গুলো বেশি করে খেতে হবে। বিশেষ করে যেমন পালং শাক, পুঁইশাক এ ধরনের শাক গুলোতে ক্লোরোফিল থাকার কারণে শরীর থেকে ক্ষতিকর যে রাসায়নিক কীটনাশক রয়েছে সেগুলো দূর করা যায়। তাছাড়াও আপনার শরীর থেকে চর্বি গুলো এবং বর্জ্য পদার্থ গুলো বের করে দিবে। তাছাড়াও লিভারকে ভালো রাখার জন্য আপনি রসুন খেতে পারেন, যদিও রসুন খেলে মানুষের মুখে বন্ধ হয় তারপরও এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এর মধ্যে সেলেনিয়াম থাকার কারণে লিভারের এনজাইমকে ভালো রাখে, যা শরীর থেকে টক্সিন পদার্থগুলো বের করে দিবে। তাই প্রতিদিন আপনি রান্না করার সবজির মধ্যে এক থেকে দুই পোয়া কুয়া কাঁচা রসুন রান্না করে খেতে পারেন, এতে করে অনেক উপকার পাবেন।
লিভারকে ভালো রাখার জন্য আপনি ডিম খেতে পারেন, কেননা এটা একটা পুষ্টিকর খাবার। এর মধ্যে অ্যামাইনো এসিড থাকে, এছাড়াও কোলিন থাকার কারণে আপনার লিভার বিপাকক্রিয়াকে উন্নতি করবে। এছাড়াও ডিটক্সিফিকেশন প্রক্রিয়া করতে সাহায্য করবে। এরপরে আপনি লাল আঙ্গুর গুলো খেতে পারেন, এতে করে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট এর কাজ করবে। যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে। তাই লিভারের সমস্যা হওয়ার পূর্বেই আপনি লাল আঙ্গুর গুলো খেতে পারেন। এর পরে কাজুবাদাম খেতে পারেন, এর মধ্যে ভিটামিন ই থাকে যা আপনার চর্বি ভাঙতে সাহায্য করবে এবং লিভারকে সুস্থ রাখে। যা শরীর থেকে কোলেস্টেরল দূর করবে, এতে করে ফ্যাটি লিভারের উপকার হবে।
লিভারকে ভালো রাখার জন্য হলুদ খাওয়া যেতে পারে, কেননা হলুদকে সাধারণত প্রাকৃতিক এন্টিবায়োটিক বলা হয়। যা আপনার শরীরের বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে দূর করবে। এছাড়াও লিভারের প্রদাহ কমাতে সাহায্য করবে। কেননা এর মধ্যে এক ধরনের কারকিউমিন থাকে যা আপনার লিভারের ব্যাথা দূর করতে সাহায্য করবে। এছাড়াও আপনি রান্নার ক্ষেত্রে হলুদ চা খেতে পারেন, এছাড়া অনেকে কালো মরিচ দিয়েও কিন্তু খেতে পছন্দ করেন। এরপরে জনপ্রিয় একটি খাবার আপেল খাওয়া খেতে পারে্ন। কেননা এর মধ্যে ফাইবার থাকে যা আপনার টক্সিন বের করতে সাহায্য করবে। এতে লিভারকে ভালো রাখতে সাহায্য করে।
লিভারকে ভালো রাখার জন্য আপনি বিভিন্ন ধরনের সবজি খেতে পারেন যেমন ফুলকপি, বাঁধাকপি ব্রকলি এগুলোর মাধ্যমে আপনি ডিটক্স এনজাইম বৃদ্ধি করতে পারবেন। এতে করে আপনার লিভারকে ক্ষতিকারক উপাদান থেকে সাহায্য করবে। লিভারকে ভালো রাখার জন্য ভিটামিন সি যুক্ত খাবার গুলো বেশি খেতে হয়। সেজন্য আপনি লেবু মাল্টা কমলা এই জাতীয ফলগুলো খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে এবং আপনার শরীর সুস্থ রাখতে সাহায্য করবে। এছাড়াও শরীর থেকে বিষাক্ত পদার্থ গুলো বের করে দিতে সাহায্য করে। তাই সকাল বেলা গরম পানিতে এক চামচ পরিমাণ করবেন খাওয়ার অভ্যাস করবেন।
আপনার লিভারকে ভালো রাখার জন্য অতিরিক্ত মসলাযুক্ত খাবার গুলো খাওয়া যাবে না। অতিরিক্ত মসলাযুক্ত খাবার খেলে আপনার শরীরের ফ্যাটি লিভার হওয়ার বেশি সম্ভাবনা থাকে। এই ক্ষেত্রে চর্বি বেশি হতে পারে, এজন্য আপনার এই ধরনের খাবারগুলো থেকে দূরে থাকতে হবে। এছাড়াও চিনি যুক্ত খাবার গুলো থেকে বিরত থাকতে হবে। এতে লিভার ভালো থাকে। যদি আপনার শরীর অনেক দুর্বল লাগে এবং স্ট্রেস কমে যায় সে ক্ষেত্রে আপনি অতিরিক্ত খাবার খাবেন না। এতে করে আপনার আরো শরীরে ক্ষতি হবে বিশেষ করে এই সময় খাবার গুলো হজম করতে সাহায্য করবে না।
লিভারকে ভালো রাখার জন্য আপনি কাঁচা হলুদ খেতে পারেন, এছাড়াও হলুদের গাছের মূল খাওয়া যেতে পারে। এটা লিভারের সুস্থতার জন্য ভালো কাজ করে থাকে। তবে খালি পেটেও খাওয়া যেতে পারে, তাছাড়া প্রোটিন যুক্ত এবং ভিটামিন জাতীয় খাবার গুলো বেশি খাওয়ার ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে। এমন সকল খাবার গুলো আপনি খাবেন, যেগুলো আপনাকে সুস্থ রাখতে পারে। আপনার ভিটামিন যুক্ত খাবারের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি এ জাতীয় ভিটামিন গুলো খাবেন। এতে করে আপনার লিভার পরিষ্কার করবে। এর পরে আপনি প্রোটিন যুক্ত খাবার খাবেন। কেননা এর মধ্যে অ্যামাইনো এসিড থাকে যা আপনার লিভারকে সুস্থ রাখতে সাহায্য করবে। এছাড়াও পাশাপাশি সামুদ্রিক মাছ খাওয়ার চেষ্টা করবেন, এতে ফ্যাটি এসিড কমানোর জন্য দ্রুত কাজ করে থাকে।
আপনি যদি অতিরিক্ত পরিমাণ ব্যথা নাশক ওষুধগুলো খেয়ে থাকেন, এতে আপনার তরলের বৃদ্ধি পাবে এবং লিভারের ক্ষতি করবে। তাই এ সকল ওষুধ থেকে দূরে থাকতে হবে। এছাড়াও চা কফি আমাদের শরীরে অনেক ক্ষতি করে। কেননা এর মধ্যে যে উপাদান আছে তা লিভারের সমস্যা করতে ব্যাপক ভূমিকা রাখে। লিভারকে ভালো রাখার জন্য আপনি অ্যালকোহল জাতীয় খাবারগুলো থেকে দূরে থাকবেন। কেননা এই অ্যালকোহল আপনার শরীরে লিভারের টক্সিন জমা করতে সাহায্য করবে।
আপনি খাবারের খাওয়ার পাশাপাশি অবশ্যই শারীরিক ব্যায়াম করতে হবে, এছাড়া খাবারের ক্ষেত্রে ডায়েট প্লান করতে হবে, তাহলে আপনার লিভারকে ভালো রাখতে পারবেন। লিভারের ক্ষতি হবে না এজন্য আপনার খাদ্য তালিকায় অবশ্যই হেলদি ফুড রাখার চেষ্টা করবেন। বিশেষ করে অলিভ অয়েল দিয়ে আপনি রান্না বান্না কাজ করতে পারেন। এক্ষেত্রে চর্বির হবে না লিভারও ভালো থাকবে। তাছাড়াও পর্যাপ্ত পরিমাণ পানি পান করা লাগবে, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। আপনার লিভার ভালো থাকবে, এছাড়া অতিরিক্ত চিনি ভাজাপোড়া কোমল পানীয় জাতীয় খাবার গুলো থেকে বিরত থাকবেন। আশা করি এই পরামর্শগুলো আপনি মানতে পারলে, আপনার লিভার সুস্থ থাকবে।
আজকের এই পোস্ট লিখেছেন, মোহাম্মদ মাহমুদুল ইসলাম, স্বাস্থ্যকর্মী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

এম আর মাহমুদ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url