গর্ভাবস্থায় ঢেঁড়স খাওয়া যাবে কি? জেনে নিন কতটুকু নিরাপদ

গর্ভবতী মায়েদের এই সময় বিভিন্ন ধরনের খাবার নিষেধ থাকে, তাই গর্ভাবস্থায় ঢেঁড়স খাওয়া যাবে কি? এ সময়ে গর্ভবতী মায়েরা ঢেড়শ খেলে ক্ষতি হবে কিনা সেটাও জানতে হবে। চলুন, এ বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
ছবি
গর্ভবতী মায়েদের সাধারণত এই সময় প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। বিশেষ করে সবুজ শাক সবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তার মধ্যে অন্যতম ঢেঁড়স খাওয়া যেতে পারে। তাই গর্ভাবস্থায় ঢেঁড়স খাওয়া যাবে কি? সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

ঢেঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের ভিটামিন থাকে, এর মধ্যে ভিটামিন সি থাকে যা একজন গর্ভবতী মায়ের খুবই উপকার। বিশেষ করে এই সময় তার আয়রনের প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। আর এই আয়রনকে শোষণ করার জন্য ভিটামিন সি এর প্রয়োজন হয়। তাই আপনি খেতে পারেন, এক্ষেত্রে ভিটামিন সি আয়নকে শোষণ করে শিশুর বৃদ্ধি ঘটাবে। এছাড়াও এই ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে, যা আপনার শরীরের কার্ডিওভাসকুলার যে রোগ রয়েছে এবং উচ্চ রক্তচাপের ক্ষেত্রে দারুন কাজ করবে। তাছাড়া শিশুর হাড়ের বৃদ্ধির ক্ষেত্রেও দ্রুত কাজ করে থাকে।

ঢেঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে ফলিক এসিড থাকে যা একজন গর্ভবতী মায়ের এই সময়ে প্রথম দিকে প্রচুর পরিমাণে ফলিক এসিডের প্রয়োজন হয়। এজন্য ঢেঁড়স খাওয়া যেতে পারে, কেননা এতে শরীরে রক্তস্বল্পতা দূর হবে। তাছাড়াও ফলিক এসিড এক ধরনের ভিটামিন যা একজন গর্ভবতী মায়ের খুবই প্রয়োজন। বিশেষ করে এই সময়ে গর্ভস্থ শিশুর বিকাশ ঘটানো খুবই প্রয়োজন। যার কারণে ফলিক এসিড খেতে হয়। ঢেরস গর্ভস্থ শিশুর স্নায়ু বিকাশ করতে সাহায্য করবে। তাই একজন চিকিৎসকের পরামর্শক্রমে এই সময়ে ফলিক এসিড সাপ্লিমেন্ট এর পাশাপাশি অবশ্যই প্রাকৃতিক সবজি হিসেবে ঢেঁড়স খাওয়া যেতে পারে।

গর্ভবতী মায়ের এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম থাকে, এছাড়াও শিশুর বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হতে পারে। এজন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের সবজি খেতে হয়। তার মধ্যে সবুজ সবজি গুলো বেশি খেতে হবে। সবুজ সবজির মধ্যে যেমন ঢেড়শ রয়েছে এতে খুবই উপকার পাওয়া যাবে। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুর রোগ ব্যাধি দূর করতে সাহায্য করবে। এছাড়াও গর্ভস্থ শিশুর বৃদ্ধির ক্ষেত্রে উন্নতি ঘটাবে। তাছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা একজন গর্ভবতী মায়ের খুবই প্রয়োজন। কেননা এই সময় গর্ভবতী মায়েদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করবে।

গর্ভবতী মায়েদের সাধারণত এই সময়ে ঘুম খুবই কম হয়, সে ক্ষেত্রে ঘুম বৃদ্ধি পাওয়ার জন্য আপনি বিভিন্ন ধরনের তেল বা প্রোটিন খাদ্য খাওয়ার পাশাপাশি অ্যামাইনো এসিড এর প্রয়োজন হয়। এটা আপনার মানসিক স্বাস্থ্যকে উন্নত করবে, এছাড়াও ভালো ঘুম হতে সাহায্য করবে। এজন্য আপনি ঢেঁড়স খেতে পারেন, কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে যা আপনার শরীর থেকে টক্সিন বিষাক্ত পদার্থগুলো বের করে দেবে। তাছাড়াও গর্ভবতী মায়েদের এই সময় প্রচুর পরিমাণে ত্বকের সমস্যা দেখা দেয় এবং বিভিন্ন হরমোনের সমস্যার কারণে চুল পড়ে যায়। এজন্য ঢেঁড়স খেতে পারেন।
তবে গর্ভবতী মহিলার অতিরিক্ত পরিমাণ ঢেঁড়স খাওয়া যাবে না। কেননা এটা আপনার শরীরে ক্ষতি করতে পারে। এজন্য নিয়ম অনুযায়ী আপনাকে খেতে হবে, খাদ্য তালিকায় আপনি এই ঢেঁড়স রাখতে পারেন। সে ক্ষেত্রে ঢেঁড়স সিদ্ধ করে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করে খেতে পারেন। এক্ষেত্রে দারুন কাজ করে থাকে, আবার অনেকে মাছ দিয়ে রান্না করে থাকে সে ক্ষেত্রেও আপনার শরীরে পুষ্টিগুণ বৃদ্ধি পাবে। তবে কখনোই রান্না করার আগে খাবেন না, এতে অনেক জীবাণু থাকতে পারে বা জীবাণু সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই এটা অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে খাবেন।

ঢেঁড়স এমন একটি সবজি যা আপনার দেহের ক্ষতিকারক বর্জ্য পদার্থগুলো বের করে দেবে। এটা শরীরে উপকার করবে, তবে যাদের শরীরে প্রচুর পরিমাণে এলার্জি রয়েছে তারা এই ঢেঁড়স খাওয়া থেকে বিরত থাকবেন। কেননা এতে আপনার এলার্জির সমস্যা বেশি হতে পারে অথবা আপনার গর্ভস্থ সন্তানের ক্ষতি সাধন হতে পারে। তবে আপনি প্রথমে অল্প করে খেয়ে দেখতে পারেন, যদি প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে খাওয়া থেকে বিরত থাকবেন। যদি শারীরিক অসুস্থ বা অসুবিধা দেখা দেয় সে ক্ষেত্রে অবহেলা না করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং হাসপাতালে যেতে হবে।

ঢেঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন-এ, থাকে যা একজন গর্ভবতী মায়ের এই সময়ে প্রচুর পরিমাণে ভিটামিন-'এ' এর প্রয়োজন। কেননা গর্ভস্থ শিশুর ভিটামিন 'এ' এর ঘাটতি পূরণ হলে গর্ভস্থ শিশুর চোখ ভালো থাকবে। এক্ষেত্রে রাতকানা রোগ হবেনা, তাই রাতকানা রোগ দূর করার জন্য ঢেঁড়স খাওয়া যেতে পারে। তাছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা একজন গর্ভবতী মায়ের পটাশিয়ামের প্রয়োজন থাকে, সেটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। ঢেঁড়সের মধ্যে যে ম্যাগনেসিয়াম থাকে তা গর্ভস্থ শিশুর উপকার এবং গর্ভবতী মায়েরও প্রচুর পরিমাণে প্রয়োজন, যা শিশুর দাত মজবুত করতে সাহায্য করবে।

এক গবেষণায় দেখা গেছে যে গর্ভবতী নারীদের সাধারণত অনেকের স্তন ক্যান্সার দেখা যায় বা হওয়ার সম্ভাবনা থাকে, এক্ষেত্রে ঢেঁড়স খাওয়া যেতে পারে। কেননা ক্যান্সারের সমস্যাকে দূর করার জন্য কাজ করবে। কেননা এর মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিন থাকে যা আপনার স্তন ক্যান্সারের কোষ গুলো নষ্ট করে দিতে সাহায্য করবে। তাছাড়া এর মধ্যে এক ধরনের পেকটিন থাকে যা আপনার উচ্চ রক্তচাপ কোলেস্টরল কমিয়ে নিয়ে আসতে পারে। এ ছাড়াও হার্টকে ভালো রাখবে, এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতায় দারুন কাজ করে থাকে এবং জীবাণু গুলো শরীরের প্রবেশ করতে বাধার সৃষ্টি করে।

যাদের অ্যাজমার সমস্যা রয়েছে তারা এই ঢেঁড়স খেতে পারেন, কেননা অনেক গর্ভবতি মহিলাদের এজমা বা হাঁপানি থাকতে পারে, সে ক্ষেত্রে বিভিন্ন ধরনের খাবার খেলে এলার্জি হতে পারে। তাই ঢেঁড়স অল্প পরিমাণ খাওয়া যেতে পারে, কেননা এর মধ্যে ভিটামিন সি থাকে যা রোগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। সকল গর্ভবতী নারীদের এই সময় ডায়াবেটিসের সমস্যা বৃদ্ধি পায়, সে ক্ষেত্রে আপনি ঢেঁড়স খেতে পারেন। কারণ এটা শরীরে ইনসুলিন বৃদ্ধি করতে সাহায্য করে, যার কারণে রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবে। তাই আপনি উপরোক্ত এই উপকার গুলো পেতে চাইলে অবশ্যই পরিমাণ মতো ঢেঁড়স খেতে পারেন।

আজকের এই পোস্টটি লিখেছেন, মোহাম্মদ মাহমুদুল ইসলাম, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এম আর মাহমুদ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Md. Mahmudul Islam
Md. Mahmudul Islam
আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও সরকারি চাকরি করি। আমি অনলাইনে বিভিন্ন বিষয়ে লেখালেখি করে ইনকাম করি, এছাড়াও ব্লগিং, SEO ও টেকনোলজি বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করি। এই কাজের উপর আমার ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে।