সকালে বাসি পেটে পানি খেলে কি হয়? জেনে নিন নিরাপদ কিনা

অনেকে সকালবেলা খালি পেটে পানি খেতে পছন্দ করে, তাই সকালে বাসি পেটে পানি খেলে কি হয়? এ সম্পর্কে সঠিক তথ্য জানা প্রয়োজন। তাহলে আপনার উপকার হবে, চলুন খালি পেটে পানি খাওয়ার কি উপকার সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ছবি
সকালবেলা অনেকে বাসি পেটে পানি খেতে চায় না কিন্তু বাসি পেটে পানি খেলে কত উপকার হবে। সেটা হয়তো অনেকের জানা নেই। তাই সকালে বাসি পেটে পানি খেলে কি হয়? সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

পানি যেহেতু আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপকার করে থাকে এবং পানি আমাদের জীবনের একটি অত্যাবশ্যকীয় প্রয়োজন। তাই আমাদের পানি খাওয়া খুবই জরুরী, আমরা সাধারণত তৃষ্ণা পেলেই পানি খেয়ে থাকি বা ঝাল লাগলে পানি খায় কিন্তু এটা কি পরিমান খেতে হবে এবং কতটা উপকারী সেটা হয়তো অনেক জানি না। এটা আমাদের নিরাপদ দিয়ে থাকে এবং শরীরকে সুরক্ষায় রাখে। তবে ঘুম থেকে উঠেই আমাদের যে পানির চাহিদা প্রয়োজন হয় সেটা কিভাবে খাব তা আমাদের জানা প্রয়োজন। কেননা আমরা প্রায় ৬ থেকে ৮ ঘণ্টার মতো ঘুমিয়ে থাকি যার কারণে ঘুম থেকে উঠেই পানি পান করার চাহিদা বেড়ে যায়।

যারা ওজন নিয়ে চিন্তিত রয়েছেন তারা ওজন কমানোর জন্য নিয়মিত ভাবে পরিমাণ মতো পানি খেতে পারেন। এতে আপনার ওজন কমতে সাহায্য করবে, কেননা শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে আপনার অন্য খাবারের প্রতি আকর্ষণ কম হবে। সেক্ষেত্রে আপনার হজম ভালো হবে। যার কারণে সকালে যদি আপনি ক্যালরিযুক্ত খাবার অতিরিক্ত খেয়ে ফেলেন সে ক্ষেত্রে পানি খেতে হবে। তাহলে আপনার এই ক্যালোরিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। তবে এক্ষেত্রে অবশ্যই খাবারের পর আপনাকে পানি খেতে হবে। তাহলে আপনি যদি ক্যালরিযুক্ত খাবার খান সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে।

কেননা যদি আপনি পানি পান করতে পারেন তাহলে দেখা যাচ্ছে অতিরিক্ত খাবার খাওয়ার প্রতি আগ্রহ থাকবে না। তাছাড়া আপনি সকাল বেলা যদি ঘুম থেকে উঠে বাসি পেটে পানি খেতে পারেন, সেক্ষেত্রে আপনার মানসিক এবং স্মৃতিশক্তি ভালো থাকবে। আপনি সকালবেলা খালি পেটে যদি হালকা কুসুম গরম পানি খেতে পারেন এই ক্ষেত্রে হজম প্রক্রিয়ায় ভালো কাজ করবে। এছাড়াও খাদ্য প্রক্রিয়াকে ভাঙতে সাহায্য করবে। তাই পেটের সমস্যা হলে সাধারণত হালকা কুসুম গরম পানি খেতে পারেন। তাছাড়া সকাল বেলা যদি আপনি বাসি পেটে খাবার পানি খেতে পারেন। সে ক্ষেত্রে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিবে।

সকালে বাসি পেটে পানি খেলে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ করতে পারে। কেননা পেটের ভিতরে যে ব্যাকটেরিয়া বা যেকোনো সংক্রমণকে প্রতিরোধ করতে সাহায্য করে এবং বর্জ্য পদার্থ হিসেবে আপনার শরীর থেকে বের করে দিবে। আপনি যদি সকাল বেলা বাসি পেটে পানি খেতে পারেন সে ক্ষেত্রে আপনার শরীরের ভিতরে ব্লক ভালো রাখবে, এছাড়াও তারল্যকে বৃদ্ধি করতে সাহায্য করবে। এক্ষেত্রে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে, তাই প্রতিদিন সকালবেলা নিয়মিত ভাবে যদি আপনি বাসি পেটে পানি খেতে পারেন সে ক্ষেত্রে আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে।
এছাড়া আপনার ত্বকে ব্রণ বা শুষ্কতা দূর হবে ড্রাইজেশনের শূন্যতা দূর করবে। এছাড়াও এই মধ্যে বাসি পেটে পানি খাওয়ার কারণে আপনার শরীরের শক্তি যোগাবে। এছাড়া আপনার ডিহাইড্রেশন করবে। যার কারণে আপনার ক্লান্ত দূর হবে। তাই সকাল বেলা ঘুম থেকে উঠে দুই থেকে তিন গ্লাস পানি খাবেন। প্রথমত অভ্যস্ত করতে একটু কষ্ট হবে, পরবর্তীতে ঠিক হয়ে যাবে। যাদের অতিরিক্ত পরিমাণ মাথাব্যথা রয়েছে তারা নিয়মিত ভাবে পানি পান করতে পারেন। দেখা যাচ্ছে যে যদি আপনি নিয়মিতভাবে পানি পান করতে পারেন সে ক্ষেত্রে আপনার ক্যান্সার বা এই ধরনের সমস্যার ক্ষেত্রে প্রতিরোধ করতে সাহায্য করবে।

যাদের মাইগ্রেনের ব্যথা রয়েছে তারাও নিয়মিতভাবে পানি পান করতে পারেন। এই ক্ষেত্রেও দারুন কাজ করবে, এছাড়া খালি পেটে বা বাসি পেটে পানি পান করলে আপনার শরীর থেকে টক্সিন গুলো বের হয়ে যাবে। এছাড়া সারারাত ঘুমানোর কারণে ঘুম থেকে উঠে আপনার পানি স্বল্পতা দূর করার জন্য বাসি পেটে পানি খেতে পারেন। এতে আপনার শরীরের কিডনিকে ভালো রাখার জন্য অর্থাৎ বজ্র পদার্থ গুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য বাসি পেটে পানি খেতে পারেন। এছাড়া খালি পেটে পানি পান করার কারণে আপনার শরীরে অ্যাসিডিটি দূর হবে। এছাড়া পাচন প্রক্রিয়ার ক্ষেত্রে দারুন কাজ করে থাকে।

সকালে বাসি পেটে পানি খেলে শরীর ও মন সতেজ থাকে। যদি আপনার হার্টকে সুস্থ রাখতে চান সেক্ষেত্রে নিয়মিতভাবে খালি পেটে পানি খেতে পারেন। এছাড়াও যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করার জন্য খালি পেটে পানি খেতে পারেন। কেননা সকালবেলা বাসি পেটে পানি খাওয়ার কারণে দেখা যাচ্ছে রক্তের ঘনত্ব কমে যায়, যার কারণে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। সকালে ঘুম থেকে উঠে যদি বাসি পেটে এক গ্লাস পানি খেতে পারেন সেই ক্ষেত্রে অন্যান্যযুক্ত খাবারের প্রতি আকর্ষণ কম থাকবে, এতে শরীর ভালো থাকবে।

সকালবেলা প্রথম ঘুম থেকে উঠে খাবারের ৩০ মিনিট পূর্বে কুসুম গরম পানির সাথে অল্প পরিমাণ লেবু এবং হালকা মধু মিশিয়ে যদি খেতে পারেন, সে ক্ষেত্রে হজম প্রক্রিয়া এবং এসিডিটি সহ বিভিন্ন ধরনের উপকার করবে। এজন্য প্রতিদিন ৮ থেকে ১০ গ্লাস এর মত পানি খাওয়ার চেষ্টা করবেন। পানির অপর নাম জীবন বলা হয়ে থাকে কেননা পানি এমন একটি উপাদান যা আমাদের রক্তের পরিমাণ এর চাইতে পানির পরিমাণ বেশি থাকে তাহলে সুস্থ থাকা যাবে। তাই নিয়মিতভাবে বাসি পেটে পানি খাওয়ার চেষ্টা করবেন।

লেখক মোঃ মাহমুদুল ইসলাম, স্বাস্থ্যকর্মী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এম আর মাহমুদ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Md. Mahmudul Islam
Md. Mahmudul Islam
আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও সরকারি চাকরি করি। আমি অনলাইনে বিভিন্ন বিষয়ে লেখালেখি করে ইনকাম করি, এছাড়াও ব্লগিং, SEO ও টেকনোলজি বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করি। এই কাজের উপর আমার ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে।