সিঙ্গাপুর থেকে ইতালি যাওয়ার উপায় সম্পর্কে সঠিক তথ্য জানুন
অনেকে সিঙ্গাপুর থেকে ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখে, তাই সিঙ্গাপুর থেকে ইতালি যাওয়ার উপায় সম্পর্কে সঠিক তথ্য না জানা থাকলে আপনি বিপদে পড়তে পারেন। চলুন, কিভাবে আপনি সিঙ্গাপুর থেকে ইতালিতে সঠিকভাবে যাবেন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
যেহেতু ইতালি একটি উন্নত রাষ্ট্র সেখানে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনার অভিজ্ঞতা না থাকলে আপনি যেতে পারবেন না। সে ক্ষেত্রে অবশ্যই আপনার অভিজ্ঞতা থাকতে হবে। তাই সিঙ্গাপুর থেকে ইতালি যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
সিঙ্গাপুর প্রবাসীরা অনেকেই ইউরোপের দেশ গুলোতে যেতে ইচ্ছা পোষণ করে থাকে। বিশেষ করে ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখে থাকে। তাই যারা সঠিকভাবে ইতালিতে যাবেন, তারা বিভিন্নভাবে চেষ্টা করে থাকে। আপনি কোন ভিসা নিয়ে সিঙ্গাপুর থেকে ইতালিতে যেতে চাচ্ছেন, সেটা আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। এর পরে আপনার ভিসার উপর নির্ভর করবে। আপনি যেতে পারবেন কিনা এক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিসা রয়েছে, অনেকেই পড়াশোনার উদ্দেশ্যে স্টুডেন্ট ভিসা গিয়ে থাকেন। এক্ষেত্রে আপনাকে সিঙ্গাপুর থেকে সঠিক ভিসা ও পাসপোর্ট থাকতে হবে। এর পরে আপনাকে ইটালির বিভিন্ন বিশ্ববিদ্যালয় আবেদন করার পরে যদি তারা আপনাকে পছন্দ করে তাহলে আপনি যেতে পারবেন।
তাছাড়া আপনি টুরিস্ট ভিসার মাধ্যমে যেতে পারেন, এক্ষেত্রে বৈধভাবে যাওয়ার জন্য আপনার বিভিন্ন দেশে ভ্রমণের অভিজ্ঞতার সার্টিফিকেট লাগতে পারে। তাছাড়াও এই ভিসার মাধ্যমে আপনি ভ্রমণ করতে পারবেন। তাছাড়া এর মেয়াদ শেষ হওয়ার পরে আপনি আবার ভিসার জন্য আবেদন করতে হবে। তবে ভ্রমণ ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনার কিছু ডকুমেন্টস থাকতে হবে। বিশেষ করে আপনার ব্যাংকের স্টেটমেন্ট লাগবে। তাছাড়াও ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে। এদেশের ভিজিটে যাওয়ার জন্য হোটেল বুকিং আগে থেকেই করতে হবে। এছাড়াও আপনি যে কয়েকদিন থাকতে চাচ্ছেন সে কয়েকদিনের খরচাপাতির খরচের সামর্থ্য থাকতে হবে।
এছাড়া আপনি কাজের জন্য যেতে পারেন, তবে অফিসার পদে যেতে দীর্ঘদিন যাবত সিঙ্গাপুরে কাজ করছেন তার অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে। আপনি যে কোম্পানিতে চাকরি করেছেন সেই কোম্পানির মালিকের অনুমোদন লাগবে। তাহলে আপনি কাজ করার জন্য আবেদন করতে পারেন। এরপরে কোম্পানির যদি আপনার অভিজ্ঞতা এবং সকল প্রকার কাগজপত্র দেখে সত্যায়িত করে থাকে, তাহলে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে যেতে পারবেন।
তাছাড়া আপনি সিঙ্গাপুর থেকে ইতালিতে আরো বিভিন্ন মাধ্যমে যেতে পারেন। বিশেষ করে ইতালিতে বিভিন্ন ধরনের কাজের জন্য সিজনাল অথবা নন সিজনাল ভিসা থাকে। এই দুটি ভিসার মধ্যে যেকোন একটি ভিসা করে নিতে পারেন। এই ক্ষেত্রে সঠিকভাবে ভিসার জন্য আবেদন করতে হবে। তবে যদি আপনি সিজনাল ভিসায় কাজ করতে যেতে চান সে ক্ষেত্রে কম সময়ের জন্য যেতে পারবেন এবং খরচে কম হবে। আর যদি আপনি নন-সিজনাল ভিসা ৬ মাস থেকে ১ বছরের জন্য হয়ে থাকে। এক্ষেত্রে খরচ কম হয়ে থাকে, তবে আপনার ইনকাম ভালো হবে যদি আপনি এক বছরের মতো ভালোভাবে কাজ করতে পারেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই বৈধ ভাবে যেতে হবে।
সিঙ্গাপুরের অনেক প্রবাসী তারা ইতালিতে যাওয়ার জন্য আরো একটি মাধ্যম ব্যবহার করে থাকে, সেটা হল প্রথমে তারা টুরিস্ট ভিসার মাধ্যমে ইতালিতে যায়। এরপরে কিছুদিন থাকার পরে দূতাবাসে গিয়ে আপনি প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেন। এর পরে আপনি সিঙ্গাপুর থেকে টুরিস্ট ভিসার মাধ্যমে যাওয়ার পরে কাজের জন্য চেষ্টা করলে কাজের ব্যবস্থাও করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে তারা একটা রেসিডেন্সি কার্ড দেবে, এই কার্ডের মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট ভিসা পেয়ে যাবেন। তবে এভাবে অনেকেই কাজ করার জন্য ইতালিতে ইতালিতে যাচ্ছে।
তবে সিঙ্গাপুর থেকে যখন আপনি ইতালিতে যাওয়ার জন্য চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে কাজের জন্য যেতে চান সে ক্ষেত্রে অবশ্যই বৈধভাবে যেতে হবে। কোন দালালের খপ্পরে পড়ে টাকা দিতে যাবেন না এতে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। এজন্য আপনাকে দীর্ঘদিন যাবৎ আবেদন করতে হবে। এর পরে আস্তে আস্তে বিভিন্ন কোম্পানিতে আবেদন করতে থাকবেন। এক সময় আপনার আবেদনপত্র গ্রহণ করে নিবে। তাই নিজে আবেদন করার চেষ্টা করবেন, সাধারণত অনলাইন এর মাধ্যমে আবেদন করলেও সঠিকভাবে আপনি যেতে পারবেন। কেননা এদেশের বিভিন্ন কোম্পানি তাদের অনলাইনের মাধ্যমে নিয়োগ দিয়ে থাকে।
সিঙ্গাপুর যদি আপনি যেতে চান সে ক্ষেত্রে অবশ্যই আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে। যেমন অবশ্যই আপনার নিজস্ব একটি পাসপোর্ট থাকতে হবে, পাসপোর্ট এর সঠিক মেয়াদ থাকা লাগবে। এছাড়াও আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি দেওয়া লাগবে, ব্যাংকের স্টেটমেন্ট জমা দিতে হবে, কাজের দক্ষতা সার্টিফিকেট এবং পূর্বে যে কাজের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার পুরো ছবি আপনাকে তৈরি করতে হবে। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট লাগবে, এর পরে তারা যদি আপনাকে পছন্দ করে থাকে, তাহলে আপনি যেতে পারবেন। তবে উপরোক্তই কাগজপত্রগুলো সঠিক এবং বৈধ থাকতে হবে।
অনেকেই উচ্চশিক্ষা অর্জন করার জন্য ইতালিতে গিয়ে থাকে, বিশেষ করে সিঙ্গাপুর থেকে ইতালিতে ভালো পড়াশোনা হয়ে থাকে এবং বিশ্ববিদ্যালয়গুলোর মান অনেক উন্নত। উচ্চ শিক্ষার জন্য ভালো রয়েছে সে ক্ষেত্রে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করা লাগবে। এরপরে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চূড়ান্তভাবে তারা পছন্দ করে নেয়, তাহলে আপনি কিন্তু ইটালির বিভিন্ন বিশ্ববিদ্যালয় করার সুযোগ পাবেন। বিশেষ করে ইতালিতে নামকরা অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই বিশ্ববিদ্যালয়গুলো প্রথমত আমন্ত্রণ পত্র দেবে, আমন্ত্রণপ্রাপ্ত অনুযায়ী আপনি ভিসার জন্য আবেদন করবেন এবং জমা দেওয়া লাগবে।
তবে পড়াশোনার উদ্দেশ্যে যদি আপনি ইটালির যে কোন বিশ্ববিদ্যালয়ের যেতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে। তাই ইংরেজি ভাষা আপনাকে জানতে হবে, এছাড়া অনেকে চিকিৎসার জন্য ইতালিতে যায়, তাছাড়াও এক্ষেত্রে কিন্তু আপনাকে মেডিকেল ভিসায় আবেদন করা লাগবে। এর পরে আপনি ইতালিতে উন্নত চিকিৎসার ব্যবস্থা পাবেন। এ দেশে অনেকটাই চিকিৎসা ব্যবস্থা উন্নত, তার কারণে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখানে চিকিৎসা নিতে আসে, তবে অবশ্যই আপনাকে মেডিকেল ভিসার পাওয়ার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট লাগবে। এই কারণে চিকিৎসার জন্য আপনাকে চিন্তা করে যেতে হবে।
আজকের এই পোস্টটি লিখেছেন, মোহাম্মদ মাহমুদুল ইসলাম, দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয়ে লেখালেখি করি, বিশেষ করে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি।

এম আর মাহমুদ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url