দেশি মুরগির চুনা পায়খানার চিকিৎসা সম্পর্কে জেনে সঠিক ব্যবস্থা নিন

দেশি মুরগির বিভিন্ন ধরনের রোগের মধ্যে চুনা পায়খানা এক ধরনের রোগ, তাই দেশি মুরগির চুনা পায়খানার চিকিৎসা সম্পর্কে জানা খুবই প্রয়োজন। চলুন, এর সঠিক চিকিৎসা কি হবে সে সম্পর্কে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
ছবি
বাংলাদেশের গ্রাম অঞ্চলে দেশী মুরগি সাধারণত ছেড়ে পালন করে, এজন্য এই সকল মুরগিগুলোর রানীক্ষেত সহ বিভিন্ন ধরনের রোগ হয় তার মধ্যে অন্যতম চুনা পায়খানা। তাই দেশি মুরগির চুনা পায়খানার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।

দেশি মুরগির চুনাপায়খানা বিভিন্ন কারণে হতে পারে, তার মধ্যে যে সকল কারণগুলো গুরুত্বপূর্ণ সেটা আপনার অবশ্যই জানা প্রয়োজন। চলুন, বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। যেমন; দেশি মুরগি সাধারণত নোংরা পানি খেয়ে থাকে, এর কারণে চুনা পায়খানা করতে পারে। এছাড়াও পচা বা বাসি খাবার, ভেজা জাতীয় খাবার গুলো বেশি খেয়ে থাকে এর কারণে হতে পারে। এছাড়া অতিরিক্ত কৃমির কারণে হতে পারে। ব্যাকটেরিয়া বা ভাইরাস যদি আক্রমণ করে সেক্ষেত্রে চুনা পায়খানা করতে পারে। অতিরিক্ত পরিমাণ গরমের কারণে বা অতিরিক্ত ঠান্ডা হলেও চুনা পায়খানা করতে পারে, আপনার খামার যদি অপরিষ্কার রাখেন সে ক্ষেত্রেও হতে পারে।

যদি আপনার খামারে মুরগির এই ধরনের চুনা পায়খানা দেখেন, সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসা নিতে হবে। তবে চিকিৎসা নেওয়ার চাইতে প্রতিরোধ করা খুবই ভালো। এজন্য প্রতিরোধ করার জন্য আপনি প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, বিশুদ্ধ পানি দিবেন, খাবারের এবং পানির পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে। খাবারের পাত্র গুলোতে যেন ভেজা না থাকে তাহলে সেখান থেকে ফাঙ্গাস হতে পারে এবং ফাঙ্গাস যুক্ত খাবার গুলো দেওয়া যাবে না। এজন্য এই রোগটি অবহেলা করা যাবে না যদি প্রাথমিকভাবে এটা ধরা পড়ে সে ক্ষেত্রে আপনি অবশ্যই ব্যবস্থা নিবেন।

তাছাড়া আরও বিভিন্ন কারণেই মুরগির চুনা পায়খানা হতে পারে, বিশেষ করে যদি আপনার মুরগি দীর্ঘক্ষণ না খেয়ে থাকে, এছাড়াও খাবার হজম করতে পারেনা, কম খাবার খায় সে ক্ষেত্রে কিন্তু এই ধরনের পায়খানা করতে পারে, সব সময় রক্ত আমাশয় লেগে থাকে সেক্ষেত্রেও এই চুনা পায়খানা করতে পারে। তবে রানীক্ষেতের লক্ষণ হিসেবে এই ধরনের পায়খানা দেখা দিতে পারে। এজন্য আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। কেননা মুরগির চিকিৎসা করার ক্ষেত্রে অবশ্যই পায়খানা গুরুত্ব দেওয়া হয়। এজন্য যদি চুনা পায়খানা করে থাকে তাহলে অবহেলা করা যাবে না, দ্রুত এর চিকিৎসা এবং ব্যবস্থা নিতে হবে।

প্রথম অবস্থায় আপনার মুরগির যদি চুনা-পায়খানা দেখেন সে ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা এবং ঘরোয়া চিকিৎসা নিতে পারেন। এজন্য প্রথমে কচি পেঁপে পাতার রস পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। এছাড়াও আদা রসুন পানির সাথে দিতে পারেন, এভাবে পাঁচ দিন দুই বেলা করে খাওয়াতে পারেন। সবচাইতে গুরুত্বপূর্ণ একটি পরিচিত ঔষধ হল রেনামাইসিন খাওয়ানো যেতে পারে। এক্ষেত্রে এই রোগের প্রতিরোধ হিসেবেদ ভালো কাজ করবে। তাছাড়াও আদার পেস্ট খাওয়ানো যেতে পারে পানির সাথে মিশিয়ে যদি খাওয়াতে পারেন, এক্ষেত্রে দারুন কাজ করবে। বদ হজম দূর হতে পারে, মুরগির রুচি ফিরে আসবে এবং হজম শক্তি ভালো করবে।

তাছাড়াও প্রতিরোধের জন্য আরো কিছু ব্যবস্থা নিতে পারেন যেমন; লিটার সবসময় শুকনো রাখবেন, অতিরিক্ত যেন ভিড় না করে সেদিকে খেয়াল রাখবেন, আলো বাতাস যেন প্রবেশ করতে পারে সেরকম ব্যবস্থা করতে হবে। সপ্তাহে ২ থেকে ৩ দিন আদা রসুন দিবেন, নিয়মিতভাবে কৃমির ডোজ করবেন, হঠাৎ এই ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত আলাদা করতে হবে এবং খাবার পানি আলাদা করে দিবেন। তাছাড়া যদি রক্ত আমাশয় দেখা দেয়, দুর্গন্ধ হয় সে ক্ষেত্রে কিন্তু মুরগি বিপদ হতে পারে। এজন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

সাধারণত মুরগির চুনা পায়খানা হলে যে ওষুধগুলো খাওয়ানো যেতে পারে এবং ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে তার মধ্যে অন্যতম হলো পেক্সাসিন অথবা মনোলোরিন খাওয়ানো যেতে পারে। এক্ষেত্রে দ্রুত কাজ করবে, যদি দেখা যায় জ্বর থাকে তাহলে অবশ্যই জ্বরের জন্য ফাস্ট বেট দেওয়া যেতে পারে। আবার অনেকেই দেখা যাচ্ছে যে মাইক্রোনি্ড দিয়ে থাকে এবং সিপ্রোবেট এই ওষুধটাও খাওয়ানো যেতে পারে। এই ধরনের সমস্যা দূর হবে তবে ডিম পাড়া মুরগি যদি হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের অ্যান্টিবায়টিক খাওয়ানোর কারণে ডিমের পার্সেন্টেজ কমে যেতে পারে। তাই প্রয়োজন ছাড়া এন্টিবায়োটিক খাওয়ানো যাবে না, প্রাকৃতিক চিকিৎসা নেবেন।

আজকের এই পোস্টটি লিখেছেন, মোঃ মাহমুদুল ইসলাম।
আমার নিজস্ব দেশি মুরগির খামার রয়েছে, যেখানে আমি প্রায় ৩ বছর হলো কাজ করছি। এর অভিজ্ঞতার আলোকে আজকের এই পোস্টটি লিখেছি, আশা করি আপনার উপকার হবে। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এম আর মাহমুদ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Md. Mahmudul Islam
Md. Mahmudul Islam
আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও সরকারি চাকরি করি। আমি অনলাইনে বিভিন্ন বিষয়ে লেখালেখি করে ইনকাম করি, এছাড়াও ব্লগিং, SEO ও টেকনোলজি বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করি। এই কাজের উপর আমার ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে।