মানুষের নামে গীবত করলে কি হয়? জেনে নিন এর শাস্তি ও ভয়াবহতা

আমাদের সমাজে অনেকে প্রতিনিয়ত গীবত করে যাচ্ছে, তাই মানুষের নামে গীবত করলে কি হয়? সে সম্পর্কে ইসলামে কি বলা হয়েছে অনেক মুসলমান জানি না। চলুন, গীবত সম্পর্কে ইসলাম কি বলে সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ছবি
গীবত এমন ধরনের একটি অপরাধ এতে করে একজন মানুষের সম্মান নষ্ট হয়, অনেকের জীবন নষ্ট হয়ে যায়। কারো দোষ ত্রুটি কখনোই অন্যের কাছে বলা ঠিক হবে না। তাই মানুষের নামে গীবত করলে কি হয়? এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজকের এই আর্টিকেলটি পড়তে থাকুন।

পোস্টসূচিপত্রঃমানুষের নামে গীবত করলে কি হয়? জেনে নিন এর শাস্তি ও ভয়াবহতা

মানুষের নামে গীবত করলে কি হয়

অনেক মানুষের গীবত করে থাকে কিন্তু মানুষের নামে গীবত করলে কি হয়? এ সম্পর্কে হাদিস কোরআনে কি বলা হয়েছে সেটা হয়তো অনেকের জানা নেই। চলুন, ইসলামী বিষয় কি বলে সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

গীবত মূলত কারো অনুপস্থিতিতে যে ব্যক্তির যত দোষ ত্রুটি রয়েছে, সেগুলো নিয়ে অন্য আরেকটি ব্যক্তির কাছে তার বদনাম, কুৎসা রটানো ইত্যাদি করাকে মূলত গীবত বলা হয়ে থাকে। গীবত বিভিন্নভাবে করা যেতে পারে শুধুমাত্র যে একজনের দোষ খুঁজে নিয়ে অন্য কারো কাছে মৌখিকভাবে বললেই যে গীবত হবে তা কিন্তু নয় আরো অন্য ভাবে করা যেতে পারে। যেমন অনেকের বাচনভঙ্গির মাধ্যমে লেখালেখির মাধ্যমে অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা ইশারা করা ইত্যাদির মাধ্যমে কিন্তু অন্যজনের গীবত করা যেতে পারে, ইসলামে এই ধরনের গীবত করা খুবই অপরাধ এবং জঘন্য বলেছে। যা এক ধরনের কবিরা গুনাহ এই ধরনের খারাপ অভ্যাস অবশ্যই পরিবর্তন করতে হবে। তাই এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন।

আবু হুরায়রা রাঃ বর্ণনা করা হয়েছে তিনি বলেন একদিন রাসূল সাঃ তার সাহাবীদের কে প্রশ্ন করলেন তোমরা কি গীবত সম্পর্কে কিছু জানো? সাহাবীরা বললেন এ সম্পর্কে আমরা জানিনা, আল্লাহ ও তাঁর রাসূল বলতে পারবেন। তখন রাসূল সাঃ বললেন গীবত এমন এক ধরনের অপরাধ যা অন্য কোন মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু কথাবার্তা বলা যেগুলো সে পছন্দ করেনা, এই ধরনের কথা বলা কি মূলত গীবত বলা হয়ে থাকে। সাহাবায়ে কেরামগণ বলেন হে রাসূল সাঃ যদি আমি এই বিষয়টি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি গীবত হবে। রাসুল সাঃ বললেন তুমি যার নামেই গীবত করো না কেন সেটা বিদ্যমান থাকে এবং গীবত হিসাবে বিবেচনা করা হবে। তুমি যা কিছুই বলো না কেন যদি তার মধ্যে এই ধরনের কাজকর্ম না থাকে সেটা হবে মিথ্যা অপবাদ দেওয়া হবে। সহীহ মুসলিমঃ ২৫৮৯

পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে, যে কোন ব্যক্তি যদি কারো গীবত করে তাহলে সে যেন তার আপন মৃত ভাইয়ের গোশত খেলো। এছাড়াও এ সম্পর্কে আল্লাহতালা আরো বলেছেন, হে মুমিনরা তোমরা অধিকাংশ অনুমান করে থাকো যা থেকে তোমাদের বিরত থাকা লাগবে। কেননা কিছু ক্ষেত্রে অনুমান করাও কিন্তু পাপ আর তোমরা একে অন্যের গোপন বিষয়গুলো অনুসন্ধান করবে না এবং একে অন্যের পিছনে তার গীবত করা ঠিক হবে না। তোমাদের মধ্যে কোন ব্যক্তি কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে বরং মৃত মানুষের গোস্ত খাওয়া ঘৃণায় মনে হবে। তাই আল্লাহতালা তোমাদেরকে ভয় করতে বলেছেন এবং তওবা করতে বলছেন। কেননা আল্লাহতালা তওবা কারীকে কবুল করেন এবং অনেক দয়ালু। সূরা হুজুরাতঃ ১২

একটি হাদিসে বলা হয়েছে হযরত আবু সাঈদ খুদুরী রাঃ বর্ণনা করা হয়েছে, তিনি বলেছেন রাসূল করীম সাঃ বলেছেন গীবতকারী ব্যভিচারের চেয়েও মারাত্মক গুনাহ। তখন সাহাবীরা তাকে প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল এটা কেমনে সম্ভব, তখন তিনি বললেন কোন ব্যক্তি ব্যভিচার করার পর তওবা করলে আল্লাহ তা'আলা ক্ষমা করে দিতে পারেন কিন্তু কোন ব্যক্তি যদি গীবত করে সেই ক্ষেত্রে যার গীবত করল তার কাছে ক্ষমা চাইতে হবে, তাছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তোমাদের মধ্যে যদি কোন ব্যক্তি মৃতবরণ করে তার মৃত্যুর পর তার দোষ ত্রুটি বা কাজ নিয়ে গীবত করা যাবে না তিনি কষ্ট পাবেন।
এ বিষয়ে রাসূল সাঃ বলেছেন যখন তোমাদের কেউ মৃত্যুবরণ করবে তখন তাকে তার উপরে ছেড়ে দেওয়া ঠিক হবে, কোন অবস্থাতে নিজেকে তার বিগত এবং দোষ গুলো প্রকাশ করবে না। গীবতকারীর জন্য আল্লাহতালা বিশাল শাস্তির ব্যবস্থা করেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাঃ হতে বর্ণনা করা হয়েছে তিনি বলেন একদিন রাসূল সাঃ দুটি কবরের পাশ দিয়ে হেটে যাচ্ছিল এমন সময় তিনি দাঁড়িয়ে গেল এবং তিনি বুঝতে পারলেন যে এই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। তবে তাদের তেমন কোন বড় অপরাধের শাস্তি মনে হচ্ছে না কিন্তু এটা পরকালের হিসেবে বড় অপরাধ ও শাস্তি দেওয়া হবে। এই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে সে দুনিয়াতে মানুষের গীবত করেছে। আর একজনকে শাস্তি দেওয়া হচ্ছে পেশাব করেছে কিন্তু পবিত্রতা অর্জন করে নাই। সহীহ বুখারি হাদিসঃ ১৩৫৮।

আসলে যে গীবত করে তা সে নিজের ক্ষতি নিজেই করবে এবং তার ধ্বংস ডেকে নিয়ে আসে। কেননা যার জন্য করা হয়ে থাকে সে তার কল্যাণ এবং পরকালীন মঙ্গল থেকে বিরত থাকবে। গীবতকারী তার মুখের কথা বলা, উচ্চারণ করার ক্ষেত্রে তার কাছে সর্বদা যেন নিরাপদ থাকে। (সূরা কাফ আয়াত নাম্বার ১৮)। তাই বলা হয়ে থাকে যে গীবত করা ভালো নাই এবং এ সকল কার্যক্রম থেকে বিরত থাকা প্রয়োজন বা গীবতের কথা শোনাও কিন্তু এক ধরনের অপরাধ হয়ে থাকে। তাই কোন অবস্থাতেই কারো গীবত করা যাবে না। কেউ যদি গীবত করে ফেলে তাহলে যে ব্যক্তির গীবত করা হয়েছে, তার থেকে ক্ষমা চাইতে হবে। যদি সম্ভব না হয় তাহলে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য দোয়া করা লাগবে।

তিনি বলেন গীবতের যে কাফফারা দিতে হবে সেটা কিন্তু নিশ্চিত। তবে এটা তারা বুঝানো হয় যে তুমি যার জন্য গীবত করেছ তার জন্য মাগফেরাত কামনা করতে হবে। বর্তমানে অনেকে বলে থাকে যে কারো সামনে যদি তার দোষ নিয়ে আলোচনা করা হয় সেক্ষেত্রে গীবত হবেনা কিন্তু উপরোক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয় যে, কারো যদি দোষ থাকে সেটা তার সামনেও বলা ঠিক হবে না। কেননা এটা তাকে অপমান করা হবে এবং অপবাদ দেওয়া হয়। তাই কারো দোষ তার সম্মুখে না বলে তাকে সংশোধন করার জন্য বলা যেতে পারে। এক মুসলমান আরেক মুসলমানের গীবত করা যাবে না। কেননা এটা ইসলামে হারাম করা হয়েছে।

মহান আল্লাহ তাআলার বলেছেন যে তোমরা কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে কখনোই করবেনা, তাহলে গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। তাই এ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, আবার এদেশে অনেক অমুসলিম বসবাস করে থাকে প্রতিবেশী হয়ে থাকে সেক্ষেত্রে তার দোষ নিয়ে গীবত করা যাবে না। সে অপমান হবে এবং তার সম্মান নষ্ট হবে, যেটা ইসলামে হারাম করেছে। আমাদের সমাজের অনেকেই পৃথিবীতে জীবিত থাকাকালীন অনেক অপকর্ম কাজ করে গেছেন, তাই সে মৃত্যুর পরে কখনোই তাকে গালিগালাজ এবং গীবত করা যাবে না। তার বিচার চলে গেছে এ বিষয়ে আর কথা বলা যাবে না।

গীবতের ঘটনা ইতিহাস

প্রত্যেকটা কাজের পেছনে কোনো না কোনো ইতিহাস থাকে তাই গীবতের ঘটনার ইতিহাস রয়েছে। চলুন, গীবতের ঘটনার ইতিহাসটা সম্পর্কে জেনে নেওয়া যাক।

একদা এক দেশে একটি লোক ছিল যার অভ্যাস ছিল মানুষের গীবত করা সে যে কোন মানুষেরই গীবত করত এবং গীবত করতে পছন্দ করত। তার ভালো লাগতো গীবত করতে, এভাবেই তার গীবত করা চলতো। এমন কি সে একদিন ওই গ্রামের একজন আল্লাহ ওয়ালা লোককে যিনি আল্লাহর অলি হিসাবে পরিচিত সেই লোকেরও তিনি গীবত করা শুরু করল। এই ঘটনা একদিন এই আল্লাহর অলির কানে চলে যায়। এরপর আল্লাহর অলি তিনি শোনার পরে যে লোকটি গীবত করে তাকে দেখলেই সালাম দিত এবং বলতো ওহে বন্ধু তুমি আমার পার্টনার আসো আসো আমার কাছে আসো। এভাবে তাকে সম্বোধন করত এবং তাকে অনেক ভালোবাসতো।

এই লোকটির সাথে যতবার দেখা হতো আল্লাহর অলি তাকে সালাম দিতেন এবং বন্ধু হিসেবে সম্বোধন করতেন। তখন গীবত কারীর মনের ভিতর একটু অনুতপ্ত হলো যে লোকটার আমি প্রতিদিন গীবত করি অথচ সে আমাকে বন্ধু হিসেবে সম্বোধন করে। এছাড়াও সে আমাকে সালাম দেয় আজকে থেকেই লোকটির আর আল্লাহর অলির গীবত করবো না। এই বলে লোকটি প্রতিজ্ঞা করল এরপর থেকে আল্লাহর অলির আর গীবত করে না এবং তাকে সালাম দেয় তখন গীবতকারী লক্ষ্য করল যে আল্লাহর অলি সালাম দেয় অথবা সালামের উত্তর নেয় কিন্তু বন্ধু ও পার্টনার বলে আর সম্বোধন করে না।

তখন এই গীবতকারী আল্লাহর অলিকে জিজ্ঞেস করলেন আচ্ছা আগে আমি আপনার গীবত করতাম কিন্তু আপনি আমাকে সালাম দিতেন এবং পার্টনার হিসেবে সম্বোধন করতেন। এখন আপনার আমি আর গীবত করি না অথচ আপনি আমাকে বন্ধু বা পার্টনার হিসেবে সম্বোধন করেন না কেন? তখন আল্লাহর অলি বললেন দেখুন আপনি তখন আমার উপকার করতেন। কেননা আমার শরীরে যত পাপ হয়েছে সেগুলো আপনার শরীরে প্রবেশ করত এবং আপনার যত ভাল কাজ রয়েছে সেগুলোর সব আমি পেতাম। যার কারণে আমার উপকার হতো সেজন্য আপনাকে বন্ধু বলে বা পার্টনার বলে সম্বোধন করেছি, এখন করি না তখন লোকটা বুঝতে পারল এবং গীবত করা ছেড়ে দিল।

এই ঘটনা থেকে বোঝা গেল যে আসলে গীবতকারী অনেক বড় ক্ষতি করেছে তার নিজের পাপ আরো বৃদ্ধি পাচ্ছে। তার ভালো কাজগুলো যার গীবত করছে তার আমলনামায় চলে যাচ্ছে। তাই চেষ্টা করবেন কখনোই কারো গীবত না করার যদি সে ভুল করে থাকে তাহলে তাকে সরাসরি বলবেন।

গীবত সম্পর্কে কোরআনের আয়াত ও হাদিস

অনেকে গীবত সম্পর্কে কোরআন হাদিসে কি বলা হয়েছে, সেটা জানে না। তাই গীবত সম্পর্কে কোরআনের আয়াত ও হাদিস সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন। চলুন, এ বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

মহান আল্লাহতালা কোরআন শরীফে বলেছেন, তোমরাএকে অপরের দোষারোপ করবে না এবং একে অপরের মন্দ নামে ডাকবে না। (সূরা হুজরাত আয়াত নাম্বারঃ ১২)। কোরআন শরীফে আরো সম্পর্কে বিভিন্নভাবে বলা হয়েছে, এছাড়াও যারা অর্থকে প্রাধান্য দেয় বেশি এবং অর্থকে প্রবাহ হিসেবে মনে করে, অর্থ জমায়েত করে রক্ষা করবে। এ ধরনেরও করা ঠিক হবে না, আল্লাহতালা এই ধরনের মানুষকে পছন্দ করেন না। ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, তাই আল্লাহর উপর ভরসা করবেন। আশা করি আপনার সকল সমস্যার সমাধান হবে, আর কারো পরনিন্দা বা পরচর্চা করা যাবে না।
হাদীস শরীফে বর্ণনা করা হয়েছে, যে পরনিন্দাকারীরা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুখারী ও মুসলিম শরীফ। নবী করীম সাঃ বলেছেন, আমি যখন মেরাজে যাচ্ছিলাম তখন দেখলাম একদল অনেক বড় বড় লোক রয়েছে তাদের বড় নখ রয়েছে। তারা তাদের সেই নখ দ্বারা মানুষের এবং বুকে আঘাত করছে। তখন আমি জিব্রাইল আঃ এর কাছে জানতে চাইলাম এরা এরকম করছে কেন? তখন জেব্রাঈল আঃ বললেন এরা দুনিয়াতে মৃত ভাইয়ের গীবত করেছে, যার কারণে আল্লাহ তা'আলা তাদেরকে এই অবস্থা করেছেন। দুনিয়াতে তারা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছে, যার কারণে এমন করা হয়েছে অর্থাৎ তারা মানুষের গীবত করেছে। আবু দাউদ

গীবতের ভয়াবহতা সম্পর্কে হাদিস

মহান আল্লাহ তায়ালা গীবতের ভয়াবহতা সম্পর্কে বলেছেন, তাই গীবতের ভয়াবহতা সম্পর্কে হাদিস জানার জন্য চেষ্টা করতে হবে। একজন মুসলমান হিসেবে এটা আমাদের জানা অধিকার। চলুন, এ বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

গীবত এমন একটা বিষয় যা মানুষের মান সম্মান নষ্ট হয় এবং তার ক্ষতি করে। তাই মহান আল্লাহ তায়ালা এই গীবতকারীকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করেছেন যা নিন্দা জনক একটি ঘটনা। কেউ এটা খেতে চাবেনা, তাছাড়াও এই গীবত করার কারণে মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যায়। যার কারণে আল্লাহতালা এটা পছন্দ করেন না। এছাড়াও হাদিস সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে। মহান আল্লাহতালা এমন ভাবে এর ভয়াবহতা সম্পর্কে আলোচনা করেছেন, যাতে করে মানুষ দুনিয়াতে গীবত না করে। যে ব্যক্তি গীবত করল সে উভয় জগতে ইহকাল ও পরকালে শাস্তি পাবে। কেননা পৃথিবীতে যদি কেউ গীবত করে সেটা যদি প্রমাণিত হয় তাহলে সে মানুষের বা সমাজের মুখে সম্মান পাবে না এবং নিকৃষ্ট ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করবে।

গীবতের ভয়াবহতা সম্পর্কে রাসূল করীম সাঃ মেরাজের ঘটনা বলেছিলেন, এছাড়াও গীবতকারীর শাস্তির ভয়াবহ রয়েছে। যেমন গীবতের শাস্তি যেনার চেয়েও মারাত্মক হয়ে থাকে। কেননা রাসূল করীম সাঃ এ বিষয়ে বলেছেন ব্যভিচার করার পরও মানুষ যদি তওবা করতে থাকে, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু গীবতকারীকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না। যতক্ষণ যার গীবত করা হয়েছে তার কাছে সে ক্ষমা চায় এবং সেই ব্যক্তি যদি ক্ষমা করে দেয়, এছাড়াও গীবতকারী আরো ভয়াবহ শাস্তি হলো যার গীবত করা হলো সেই ব্যক্তির আমলনামায় গীবতকারীর নেক আমল গুলো চলে যাবে।

দুনিয়াতে যে টাকা পয়সা ইনকাম করা হলো সেগুলো কিয়ামতের দিন তোলা হবে না, কিয়ামতের দিন নামাজ রোজা যাকাত ইত্যাদি এই সকল বিষয় নিয়ে উপস্থিত করা হবে। কিন্তু দুনিয়াতে কেউ যদি কাউকে গালি দেয় এছাড়াও কারো নামে অপবাদ করে সম্পদ ভক্ষণ করে এবং কেউ কাউকে হত্যা করে এই সকল ব্যক্তির নেক আমল গুলো যার ক্ষতি করেছে তার আমলনামায় চলে যাবে। সে ক্ষেত্রে যার গীবত করল তার গুনাহ আবার তার কাঁধে চলে আসবে এবং জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। সহীহ মুসলিম শরীফ।

গীবত কত প্রকার ও কি কি

গীবত বিভিন্ন প্রকার হয়ে থাকে তাই গীবত কত প্রকার ও কি কি? এ সম্পর্কে জানা থাকলে আপনার ভালো ধারণা হবে। কেননা গীবতের ধরন অনুযায়ী আপনার শাস্তি হবে। চলুন, এ বিষয় বিস্তারিত ভাবে যেন নেওয়া যাক।

গীবত সাধারণত ৪ ধরনের হয়ে থাকে, প্রথমতঃ গীবত এমন এক ধরনের গীবত যে কারণে মানুষ কাফের হয়ে যাবে। দ্বিতীয়তঃ আরো এক ধরনের গিবত রয়েছে যেটার কারণে মানুষ মোনাফেক হবে। তৃতীয়তঃ আরেক প্রকার যেটা নাফরমানি হবে। চতুর্থ নাম্বারঃ ভালো কাজের গীবত করলে যেটা মোবাহ হবে, সওয়াবের কাজ। প্রথম প্রকার গীবত করলে যেটা কাফের হবে তা হলো সরাসরি কোন মুসলমানের গীবত করলে হঠাৎ সেই গীবত করার ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয়। তারপরেও যদি সে গীবত করে যেটা এক ধরনের গীবত হবে না এবং মিথ্যা তথ্য দিয়ে গীবত করে এর কারণে, তাছাড়া আল্লাহ তাআলা যে হারাম করেছেন সেই বিষয়টা হালাল মনে করবে। এর কারণে আল্লাহর নির্দেশকে অমান্য করে তাকে কাফের বলা হয়।
দ্বিতীয় নাম্বারঃ গীবত করা হলে এর কারণে মুনাফিক হবে, এটা এমন একটি গীবত বা সমালোচনা যা করলে এবং এমন ব্যক্তির কাছে আলোচনা করলে সমালোচনা করলেন। যা গীবতকারী এ ধরনের কাজ করে নাই অথচ সে গীবত করে এটা এক ধরনের মুনাফিকি কাজ। তৃতীয় নাম্বারঃ এর কারণে আপনি নাফরমানির কাজ করবেন বা গুনাহের কাজ বলে গণ্য করা হবে অর্থাৎ কারো নাম যদি উচ্চারণ করেই আপনি তার গীবত করে এটা এক ধরনের মোনাফেক যা একেবারেই করা ঠিক হবে না। এই ধরনের কাজের জন্য আপনাকে তওবা করতে হবে।

চতুর্থ নাম্বারঃ গীবত হল মোবাহ এটা করলে বৈধ রয়েছে, প্রকাশ্যে যে গুনাহ করেছে তার গুনাহ করার জন্য সমালোচনা করা যেতে পারে অথবা ধর্ম বিষয়ে বিদআতের কাজ করেছে। এ বিষয়ে যদি সমালোচনা করা যায় সেটা এক ধরনের বৈধ। তবে এক্ষেত্রে অবশ্যই মানুষের সরাসরি বলতে হবে যেটা ইসলাম বিরোধীতা এই ধরনের কথা বললে বৈধ করা হয়েছে। যা আপনার সওয়াবের কাজ হবে। কেননা রাসূল সাঃ বলেছেন গুনাগারের যদি আপনি সমালোচনা করেন সে ক্ষেত্রে মানুষ সাবধান হবে। আর এই ধরনের গীবত করা জায়েজ আছে।

কোন কোন অবস্থায় গীবত করা যায়

গীবত এক ধরনের অপরাধ কিন্তু কোন কোন অবস্থায় গীবত করা যায়? এ সম্পর্কে হয়তো অনেকে জানেন না। তাই জানা খুবই জরুরী। চলুন, কোন জায়গায় আপনি গীবত করা যেতে পারে। সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

কোন ব্যক্তি যদি আপনার উপরে জুলুম করে সেই জুলুমের কথা বিচারকের নিকট তুলে ধরা যেতে পারে। এই ধরনের জুলুমের কথা বিচারকের কাছে বলা জায়েজ রয়েছে। এটাকে গীবত বলা হয় না, তাই ধরনের ব্যক্তির দোষের কথা বিচারকের কাছে বলা যাবে। কেননা এটা হল নিজের রক্ষা এবং অধিকার জুলুম বন্ধ করার করার ক্ষেত্রে বলা জায়েজ আছে। যদি কোন ব্যক্তি ক্ষতিকর কাজ করে থাকে অথবা গুনার কাজে লিপ্ত হয়। এই ধরনের কাজের বন্ধ করার ক্ষেত্রে যে সকল ক্ষমতাবান লোক রয়েছে। যিনি বন্ধ করতে পারবে তার কাছে বিষয়টি অভিযোগ দেওয়া যেতে পারে এবং এই ধরনের কথা বললে এটাকে গীবত বলা হবে না। এই ধরনের অভিযোগ দেওয়া জায়েজ রয়েছে। কেননা এটা উদ্দেশ্য হলো সমাজের যেন ক্ষতি করতে না পারে সেজন্য সতর্ক করা।

যদি কোন ব্যক্তির পারিবারিক বা ব্যক্তিগত কোন সমস্যা থাকে বা নিজের পরিবারের কোন ব্যক্তি দোষ থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটা ধর্মীয় মুক্তি বা আলেমের কাছে প্রকাশ করা এটা গিবতের মধ্যে পড়ে না। এই ধরনের অভিযোগ দেওয়া জায়েজ রয়েছে, মানুষকে প্রতারণা থেকে রক্ষা করার জন্য বা বাঁচাতে আর প্রয়োজন অনুযায়ী কোন ব্যক্তির দোষ ত্রুটি জায়েজ রয়েছে। আর যদি কোন পাত্র অথবা পাত্রীর সম্পর্কে কেউ তথ্য জানতে চায় সে ক্ষেত্রে আপনি যদি ওই ব্যক্তি বড় ধরনের দোষ ত্রুটি জানেন এতে অবশ্যই প্রকাশ করতে হবে। কেননা এটা ভবিষ্যতের দাম্পত্য জীবনে ক্ষতি হতে পারে এটা আপনার বলা দায়িত্ব।

এতে করে আপনার একটা গীবত হবেনা এটা একটু দায়িত্বের মধ্যে পড়বে। যদি দেখেন কোন পাত্র মাদকাসক্তের সাথে সম্পৃক্ত যেটা আপনি সরাসরি দেখেছেন বা কখনোই সংশোধন হচ্ছে না। এই ধরনের পাত্র দোষ ত্রুটি পাত্রীর পরিবারকে জানানো যাবে। যদি কোন ব্যবসায়ে তার পণ্যের সাথে ভেজাল মিশিয়ে বিক্রি করে। এটা যদি অন্য কোন ব্যক্তি সরাসরি দেখে ফেলে তাহলে মানুষজনকে সতর্ক করার ক্ষেত্রে এই ব্যক্তির দোষ ত্রুটি বলা যাবে। এতে কোন বিপদ হবে না কেননা অনেক মানুষ সতর্ক হবে, এছাড়া ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যদি কোন ব্যক্তি ভুল হাদিস বা ধর্মীয় বিষয়ে তথ্য দিয়ে থাকে।

সে ক্ষেত্রে আপনি ওই ব্যক্তির ভুল ত্রুটি নিয়ে আপনি একজন আলেমের কাছে বলতে পারেন। এটা করে আপনি নিজে এবং অন্য সংশোধন হবে এবং ধর্মীয় বিষয়ে বিভ্রান্ত হবে না। কেউ যদি সরাসরি শরীয়তের বিরুদ্ধে অথবা অনিতিক কাজ করে থাকে, সে ক্ষেত্রে মানুষ বিভ্রান্ত বা ক্ষতি হতে পারে। এই মানুষকে রক্ষা করার জন্য প্রকাশ্য তার কথা বলা যাবে এবং এক্ষেত্রে জায়েজ রয়েছে। এটা একটি সতর্কতা মূলক কথা বলা যা গুনাহ প্রকাশের যে করেছে সেটা উল্লেখ করা যাবে। এতে ব্যক্তিগত জীবনের গোপন কোন দোষ অনুসন্ধান বা প্রচার করা যাবে না।

কোন ব্যক্তির পরিচয় সম্পর্কে যদি জানার জন্য কেউ চেষ্টা করে থাকে, তাহলে তার বৈশিষ্ট্য বা তার সম্পর্কে বলা যেতে পারে। এতে বিপদের মধ্যে পড়বে না, তবে অবশ্যই পরিচয় ক্ষেত্রে ততটুকু বলতে হবে। যাতে তিনি অপমান না হন সম্মানজনকভাবে তার পরিচয় দিতে হবে, এতে কোন সমস্যা হবে না, এটা ইসলামে জায়েজ রয়েছে।

গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান

গীবত সম্পর্কে মহান আল্লাহতালা কোরআন হাদিসে ব্যাখ্যা দিয়েছেন, তাই গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। এ সম্পর্কে মহান আল্লাহ তা'আলা কোরআন হাদিসে বলেছেন তাই এটা আমাদের মানতে হবে চলুন, এ বিষয়ে বিস্তারিত জানুন।

আমাদের সমাজের যত ধরনের পরনিন্দা কাজ রয়েছে, তার মধ্যে অন্যতম হলো গীবত করা। এতে করে আমাদের বড় ধরনের পাপ বা গুনাহ হয়ে থাকে। আর এক্ষেত্রে এই ধরনের পাপ থেকে বেঁচে থাকা আমাদের প্রয়োজন। কোন ব্যক্তির পরনিন্দা বা গীবত করা যাবে না। এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। অনেকে আমরা এ ধরনের কাজগুলো সচরাচর করে থাকে বা সমাজে প্রতিনিয়ত ঘটতে থাকে। এটা আমাদের সতর্কতা থাকে না, বিশেষ করে এক নাম্বারে গীবত সম্পর্কে আমরা বিস্তারিত জানিনা বা ইসলামী ধর্মীয় অনুযায়ী বুঝতে পারি না। দুই নাম্বার অনেকে জানলেও সেটা পালন করিনা বা গুরুত্ব দেই না।

গীবতের মতো জঘন্য অপরাধের কাজ করে যাচ্ছি, যা আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছে। কোরআনে এই সম্পর্কে বলা হয়েছে তোমাদের একে অন্যের গীবত করবে না। সূরা হুজরাত এ সম্পর্কে বিশাল আলোচনা করা হয়েছে। হযরত আবু হুরায়রা রাঃ হতে বর্ণনা করা হয়েছে, রাসূল করীম সাঃ বলেছেন, এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন তোমরা কি জানো রাসূলে করীম সাঃ এর সাহাবীকে জিজ্ঞাসা করলেন তোমরা কি আসলে গীবত সম্পর্কে জানো সাহাবায়ে কেরাম বলল আল্লাহ ও তাঁর রাসূল ভালো বলতে পারবেন।
তখন রাসূল করীম সাঃ বলেন তোমার ভাই সম্পর্কে তুমি কতটুকু সমালোচনা কর বা আলোচনা করে থাকো যদি তোমার ভাইয়ের সম্পর্কে সমালোচনার কারোর মুখ থেকে শোনো সেটা কি তোমার ভালো লাগবে? তাকে জিজ্ঞাসা করা হলো আমি আমার ভাই সম্পর্কে যা বলছি তা যদি তার মধ্যে না থাকে, সেটা যদি গণনা করা হয় সে ক্ষেত্রে এ ধরনের সমালোচনা কে গীবত বলা হয়। এতে করে ওই ভাই সে অপমান বোধ করে যা বাস্তবে সম্মান নষ্ট হয়ে যায়, সে যদি তার ভিতরে এ ধরনের দোষ থাকে সেটাও তাকে তার সম্মুখে প্রকাশ করা যাবে না এবং তার অগোচরে প্রকাশ করা যাবে না। যদি আপনি অন্য মানুষের কাছে প্রকাশ করেন সেটা অবশ্যই গীবত হবে। আর যদি তার মধ্যে এ ধরনের সমস্যা নাই থাকে, তাহলে সেটা এক ধরনের অপবাদ দেওয়া হবে। সহি মুসলিম শরীফ।
গীবত করলে কি রোজা ভেঙ্গে যায়

অনেকে রোজার দিনেও দেখা যাচ্ছে গীবত করে থাকে। তাই গীবত করলে কি রোজা ভেঙ্গে যায়? এ সম্পর্কে সঠিক তথ্য অনেকের জানা না থাকতে পারে। চলুন, রোজা রেখে গীবত করা যাবে কিনা সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

গীবত এমন একটি বিষয় সেটা রোজা অবস্থায় হোক আর রোজা না রেখে কোন অবস্থাতেই পরনিন্দা বা গীবত করা যাবে না। এটা শরীয়ত একদম নিষেধ করেছেন, ইসলাম এ ধরনের কোন কথা উল্লেখ করা নেই কিন্তু অজু নষ্ট হবে কিনা এটা নিয়ে অনেকের আলেমের মধ্যে মতামত রয়েছে। তবে এটা এক ধরনের কবিরা গুনাহ যার কারণে আপনার রোজার ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং রোজাটি হালকা হয়ে যাবে। তোমাদের মধ্যে কেউ যদি রোজা রেখে থাকে তখন যদি সে অশ্লীলভাবে কথা বলে রোজা রেখে কখনোই আপনি অশ্লীল ভাষায় কথা বলবেন না, উচ্চস্বরে কারো সাথে ঝগড়া করা যাবে না।

রাসূল করীম সাঃ বলেছেন যদি কোন ব্যক্তি রোজা রেখে থাকে সেক্ষেত্রে যদি অশ্লীল ভাষায় কথা বলে এবং কারো গীবত করে সেটা শুধুমাত্র না খেয়ে থাকার মত হবে। এতে করে সে সওয়াব পাবে না অর্থাৎ রাত্রি জেগে নিদ্রাহীন অবস্থায় থেকে যেমন কোন উপকার হবে না। সর্বোপরি কথা হলো যে রমজান মাস আসলে অশ্লীল ভাষা এবং কথাবার্তা মিথ্যা কথা গীবত করা ঝগড়া বিবাদ এই ধরনের কাজ থেকে বিরত রাখার জন্য রোজার মাস শিক্ষা দিয়েছে। এই মাস থেকে আমাদের শিক্ষা নিয়ে এগুলা পরিত্যাগ করতে হবে।

এতে করে রাসূল করীম সাঃ রোজা হল ঢাল স্বরূপ যা আমাদের এখান থেকে ভুলত্রুটি দূর করে দিবে। সুতরাং রোজা রেখে কোন ত্রুটি বা গুনাহ কাজ করা থেকে আমাদের বিরত রাখতে হবে। এতে করে আমাদের রোজা হালকা হবে না, আর যদি আপনি গুনাহ করেই থাকেন তাহলে ক্ষুধার্ত ব্যক্তির মত না খেয়ে দিন পার করার মতই হবে। এমন কথা হাদিসে এসেছে যে অনেক রোজাদার ব্যক্তি আছে যারা রোজা পালন করে কিন্তু অন্য বিষয়গুলো খেয়াল করে না। এটা শুধু ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত মানুষের মতো না খেয়ে থাকা।

গীবত থেকে বেঁচে থাকার উপায়

গীবত এমন একটি ভয়াবহ অবস্থা যা আপনার বড় ধরনের শাস্তি রয়েছে। তাই গীবত থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে জানা থাকলে আপনি আর গীবত করবেন না। এতে করে আপনি ভালো থাকতে পারবেন চলুন, এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

হযরত থানবী রহঃ বলেছেন যদি কোন ব্যক্তি কারো অনুপস্থিতিতে তার গীবত করে ফেলে সেক্ষেত্রে তার এই ভুলটা হয়েছে। গীবতকারীর কাছে গিয়ে বলবে এবং ক্ষমা চাইবে, এক্ষেত্রে বলতে হবে যে আমি আপনার অনেক বড় গীবত করেছি। আমাকে মাফ করে দেন অন্য ব্যক্তির দারুন উপস্থিতিতে তার দোষ ত্রুটি নিয়ে বলার পূর্বে অবশ্যই চিন্তা ভাবনা করতে হবে। যে আমি এই কথাগুলো যে বলছি এটা অবশ্যই গীবতের মধ্যে চলে যাবে। এতে আমার গুনাহ হবে, তাই কথা বলার আগে চিন্তা করে কথা বলতে হবে।

কোন ব্যাক্তির কখনো দোষ ত্রুটি নিয়ে কথা বলবেন না, চেষ্টা করবেন তার ভালো দিকগুলো তুলে ধরা অথবা যদি না বলতে পারেন তাহলে চুপ করে থাকবেন। মেয়েরা সাধারণত গীবত করে থাকে বেশি এরা এক জায়গার কথা আরেক জায়গায় বলে ফেলে। কেননা এরা অনেকগুলো মানুষ একসাথে বসে থাকে যার কারণে একজনের গীবত আরেকজনের কাছে করে থাকে। কেননা তারা বাড়িতে একাকি বসে থাকে যার কারণে তারা গীবত করে থাকে। এজন্য যেই আপনি বাহিরে যাবেন সেক্ষেত্রে অন্য কোন নারীর সাথে কখনো গীবত করবেন না।

এক্ষেত্রে আপনি গীবত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়ি থেকে এতগুলো মানুষের মধ্যে না যাওয়াই ভালো, বাড়িতে একাকীত্ব থাকাই ভালো হবে। কারো সাথে কথা বলতে হবে না, কারো সম্পর্কে গীবত করতে পারবেন না, কারো সম্পর্কে ভালো কথা ও বেশি বলা যাবে না। এতে করে দেখা যাবে অনেক সময় তার দোষ ত্রুটি নিয়ে আপনি বলে ফেলবেন। কেননা আপনার মাঝে একটা মানুষের প্রশংসা কথা বলতে গিয়ে দেখা যাবে মাঝেমধ্যে তুই একটা ভুল হতে পারে, এতে করে আপনার গীবত হয়ে যাবে।

উপসংহারঃ মানুষের নামে গীবত করলে কি হয়? জেনে নিন

পরিশেষে বলা যায় যে গীবত যেহেতু ইসলামের নিষেধ করা হয়েছে, সেই ক্ষেত্রে অবশ্যই এর মধ্যে মঙ্গল নেই। যা আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে এবং ইহকালীন ও পরকালীন ক্ষেত্রেও শাস্তি পাবেন। তাই কারো সম্পর্কে কথা বলার পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্য মানুষের নামে গীবত করলে কি হয়? এ সম্পর্কে কোরআন হাদিসের আলোকে আজকের এই আর্টিকেলে তুলে ধরার চেষ্টা করেছি। যাতে করে আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন এবং আপনার উপকার হয়। যদি আপনার আজকের এই আর্টিকেল থেকে কোন কথা উপকারে আসে, তাহলে অবশ্যই আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবের নিকট পোস্টটি শেয়ার করার চেষ্টা করবেন। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এম আর মাহমুদ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Md. Mahmudul Islam
Md. Mahmudul Islam
আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও সরকারি চাকরি করি। আমি অনলাইনে বিভিন্ন বিষয়ে লেখালেখি করে ইনকাম করি, এছাড়াও ব্লগিং, SEO ও টেকনোলজি বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করি। এই কাজের উপর আমার ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে।