মুরগির ঠোকরা ঠুকরি বন্ধ করতে করণীয় সম্পর্কে জেনে চিকিৎসা নিন
যাদের মুরগি অতিরিক্ত ঠোকরা ঠুকরি করে তাদের জন্য মুরগির ঠোকরা ঠুকরি বন্ধ করতে করণীয় সম্পর্কে আজকের আর্টিকেল আলোচনা করা হবে। চলুন, কি করলে আপনার মুরগির ঠোঁকাঠুকি করবে না সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
সাধারণত নির্দিষ্ট একটা বয়সে মুরগির বাচ্চা গুলো ঠোকরা ঠুকরি করে, তাছাড়াও কিছু ভিটামিন ও খনিজ পদার্থের অভাবের কারণেও এই ধরনের সমস্যা দেখা যায়। তাই মুরগির ঠোকরা ঠুকরি বন্ধ করতে করণীয় সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি পড়তে থাকুন।
পোস্টসূচিপত্রঃমুরগির ঠোকরা ঠুকরি বন্ধ করতে করণীয় সম্পর্কে জেনে চিকিৎসা নিন
মুরগির ঠোকরা ঠুকরি বন্ধ করতে করণীয়
মুরগি অনেক সময় ঠোকরা ঠুকরি করে থাকে, তাই মুরগির ঠোকরা ঠুকরি বন্ধ করতে করণীয় সম্পর্কে জানতে হবে। তাহলে আপনি এর ব্যবস্থা নিতে পারবেন। চলুন, কিভাবে এই ধরনের সমস্যার সমাধান করবেন সে সম্পর্কে জেনে নেওয়া যাক।
মুরগিকে ঠোকরা ঠুকরি বন্ধ করার জন্য সর্বপ্রথম আপনাকে খেয়াল রাখতে হবে, যে তার পুষ্টির ঘাটতি রয়েছে কিনা। যদি তার মিনারেল ঘাটতি থাকে তাহলে এই ধরনের সমস্যা হয়। তাই অবশ্যই পুষ্টিকর খাদ্য দিবেন, পাশাপাশি ভিটামিন ও মিনারেলের দিকে নজর রাখতে হবে। কোন বয়সের মুরগির কতটুকু খাবার দিতে হবে সেই জিনিসটা আপনাকে নির্ধারণ করতে হবে। এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে, খাবার ও পানির পাত্রে পর্যাপ্ত পরিমাণ রাখতে হবে। তাহলেই সুস্থ থাকবে, মুরগির সংখ্যার অনুযায়ী জায়গা নির্ধারণ করতে হবে। কেননা কম জায়গা হলে মুরগির মেজাজ খারাপ থাকে, যার কারণে ঠোকরা ঠুকরি করতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণ জায়গা দিবেন।
সবগুলো মুরগি এক সাথে গাদাগাদি করে রাখবেন না, অবশ্যই তাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা দিবেন। আলো বাতাসের ব্যবস্থা করা লাগবে, পুরো ঘরের সব জায়গায় যেন আলোকিত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সবসময় কমপক্ষে ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসে আলো রাখতে হবে। পুষ্টিকর খাবারের ক্ষেত্রে ক্যালসিয়াম ভিটামিন প্রোটিনযুক্ত খাবার খাওয়াতে হবে। ঠোঁটে ছেঁকা দিতে হবে অথবা ছাঁটাই করা লাগবে। বিশেষ করে ১০ থেকে ১৫ দিনের মধ্যে এবং ৬ থেকে ৮ সপ্তার বয়স হলে আবার কেটে দিতে হবে, ছোট বড় বয়সের মুরগি রাখা যাবে না, ছোট বড় হলে আলাদা করতে হবে।
পানিতে লবণ দিতে পারেন কেননা মিনারেলের অভাবে অনেক সময় ঠোকরা ঠুকরি করতে পারে, সে ক্ষেত্রে পরিমাণ মতো লবণ দেওয়া যেতে পারে। তাছাড়াও এর সাথে জিংক সিরাপ দেওয়া যেতে পারে, এছাড়াও প্রাকৃতিক হিসেবে নিম পাতা ঝুলিয়ে দেওয়া যেতে পারে। এতে করে তারা ঠোকরা ঠুকরি করবে না, এদিকে মনোযোগ থাকলে এছাড়াও শাক পাতা দেয়ার চেষ্টা করবেন। আবার অনেকে হলুদ ও লবনের পানি দিয়ে থাকে এক্ষেত্রেও ভালো কাজ করে, তবে সবচাইতে ভালো কাজ করে মুরগির ঠোঁটের ছ্যাকা দেওয়া। ঠোঁট ছ্যাকা দেওয়ার পরে অবশ্যই জ্বরের ওষুধ দেওয়া লাগবে।
মুরগির বাচ্চা সাধারণত ২০ থেকে ২৫ দিনের বয়সের বাচ্চাগুলো বেশি ঠুকরা ঠুকরি করে যার কারণে এই বয়সে অবশ্যই মুরগির বাচ্চার ঠোঁটে ছ্যাকা দিতে হবে। ঘরের তাপমাত্রার দিকে খেয়াল রাখতে হবে তাপমাত্রা বেশি হলে ঠুকরা-ঠোকরি করতে পারে। তাই তাপমাত্রা ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখবেন, এছাড়াও সময়মতো কৃমির ডোজ করাতে হবে, তাহলে পরজীবীর কারণে ও অনেক সময় ঠোকরা ঠুকরি করতে পারে। আবার নিয়মিত ভাবে খাবার দিতে হবে কেননা অনিয়মিত খাবার দেওয়ার কারণেও অনেকে ঠোকরা ঠুকরি করে।
মুরগির বাচ্চা ঠোকরা ঠুকরি করে কেন
মুরগির নির্দিষ্ট বয়সে দেখা যায় ঠোকরা ঠুকরি করে, তাই মুরগির বাচ্চা ঠোকরা ঠুকরি করে কেন? এ সম্পর্কে সঠিক তথ্য জানা থাকলে আপনি সঠিক ব্যবস্থা নিতে পারবেন। চলুন, এ বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
মুরগির যদি জায়গা কম হয় ঘনত্ব বেশি হয়ে যায় সে ক্ষেত্রে মুরগি ঠোকরা ঠুকরি করে। জায়গা কম হওয়ার কারণে দেখা যাচ্ছে যে তারা খুব গাদাগাদি পড়ে থাকে, এজন্য একে অপরকে ঠোকরা ঠুকরি করে থাকে। অতিরিক্ত যদি তাপমাত্রা থাকে তাহলে দেখা যাচ্ছে যে মুরগির মেজাজ খিটখিটে থাকে। এজন্য একে অপরকে ঠোকরা ঠুকরি করে থাকে। তাছাড়াও হিংসাত্মবোধ ভাব প্রকাশ করে থাকে খাদ্যের প্রতি খেওয়াল রাখতে হবে, খাদ্য খাওয়া কমে যায় খাবারো পানির পাত্র যদি কম হয়ে থাকে তাহলে সে ক্ষেত্রেও ঠোকরা ঠুকরি করে। তাছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে, এছাড়াও যখন খাবার পত্র কম হয় তখন তারা প্রতিযোগিতা শুরু করে একে অপরকে ঠোকরা ঠুকরি করে।
অনেকে শুধু দানাদার খাদ্য দিতে পছন্দ করে কিন্তু অনেকদিন যাবত যদি দানাদার খাদ্য খায়, সে ক্ষেত্রে ঠোকরা ঠুকরি করতে পারে। কেননা ম্যাশ খাবারেরও প্রয়োজন রয়েছে, এজন্য গুড়া জাতীয় খাবার গুলো দেওয়ার চেষ্টা করবেন। একটা মুরগি যদি আঘাত পায় বা ক্ষত হয়ে যায়, সেই ক্ষতস্থানে সবাই মিলে ঠুকরা-ঠুকি করতে থাকে। এজন্য অবশ্যই আপনাকে এদিকে খেয়াল রাখতে হবে এবং আঘাতপ্রাপ্ত মুরগিটাকে আলাদা করতে হবে, তাকে চিকিৎসা করতে হবে। কেননা মুরগি যদি একবার রক্ত পাত হতে থাকে তাহলে তার মাথা ঠিক থাকে না। এজন্য তারা ঠোকরা ঠুকরি বেশি করে এবং এমনকি মুরগিটিকে মেরেও ফেলতে পারে।
মুরগির শরীরে যদি উকুন অথবা কৃমি হয়ে থাকে, সে ক্ষেত্রে কিন্তু মুরগীর মেজাজ ভালো থাকে না। এজন্য তারা একে অপরকে ঠোকরা ঠুকরি করতে পারে এবং নিজেকে অস্বস্তিকর মনে করে। এজন্য তারা নিজের ঠোঁট দিয়ে নিজেকে চুলকাতে থাকে, এতে করে দেখা যায় নিজের পালক খেয়ে ফেলে এবং অন্য মুরগি সেই ক্ষতস্থান দেখে রক্তপাত করতে পারে। অনেকে খাবারের ক্ষেত্রে রুটিন মানে না যার কারণে অনিয়মিত খাবার পাওয়ার কারণে একজন আরেকজনের উপর আক্রমণ করে এবং ঠোকরা ঠুকরি করে। সেজন্য অবশ্যই সময়মতো খাবার দিতে হবে এবং প্রয়োজনীয় খাবার দিতে হবে। দীর্ঘক্ষণ খাবার ছাড়া রাখা যাবে না এতে করে তারা মারামারি করতে থাকে।
আপনার ঘরে যদি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস না প্রবেশ করে সে ক্ষেত্রে কিন্তু তাদের মেজাজ ভালো থাকবে না। এতে শরীরের অসুবিধা দেখা দিবে এক্ষেত্রেও কিন্তু ঠোকরা ঠুকরি করতে পারেন। এছাড়াও খাবারের ক্ষেত্রে উচ্চ শক্তি সম্পন্ন যদি ফাইবার যুক্ত খাবার কম হলেও এরা ঠোকরা ঠুকরি করতে পারে। পর্যাপ্ত পরিমাণ খনিজ লবণের অভাবের কারণে এরকম করতে পারে, আলো বাতাস কম থাকার কারণেও হতে পারে, মুরগি ঘনঘন মুরগী রাখার কারণে হতে পারে, অপুষ্টিকার খাবারের কারণে প্রোটিন ভিটামিন খনিজ পদার্থের অভাবে পরিবেশ বিরক্তি কর হলে খাবার পানির অভাব দেখা দিলে বেশি শব্দ উচ্চ শব্দ হলে, অপ্রাপ্তবয়স্ক এবং বয়স্ক মুরগি একসাথে রাখলে, প্রাকৃতিকগতভাবে।
মুরগির ঠোকরা ঠুকরি বন্ধ করার ঔষধ
মুরগি বিভিন্ন কারণে ঠোকরা ঠুকরি করতে পারে, তাই মুরগির ঠোকরা ঠুকরি বন্ধ করার ঔষধ সম্পর্কে ভালোভাবে জানলে এর চিকিৎসা করতে পারবেন এবং সুস্থ হয়ে যাবে। চলুন, এ বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
কি কারনে আপনার মুরগি ঠোকরা ঠুকরি করছে সেটা আপনাকে আগে জানতে হবে। কেননা বিভিন্ন পুষ্টির অভাবে কি ধরনের সমস্যা হয়ে থাকে আপনি যদি সেই পুষ্টির চাহিদা পূরণ করে, তাহলে ঠিক হয়ে যাবে। বিশেষ করে খনিজ লবণের অভাবের কারণে দেখা যায় যে বেশি পুষ্টির করে। এজন্য প্রতি লিটার পানিতে ৫ গ্রাম লবণ দিবেন, খাদ্য তৈরি করে থাকেন সে ক্ষেত্রে ১০০ কেজি খাবার যদি তৈরি করেন তার মধ্যে ২ কেজি লবণ দিতে হবে। তাছাড়া জিংক ও ক্যালসিয়ামের অভাবের কারণে হতে পারে সেজন্য জিংক ও ক্যালপ্লেক্স নামের যে ক্যালসিয়াম পাওয়া যায় সেটা আপনি ১গ্রাম ১ লিটার পানির মাঝে দিতে পারেন।
এছাড়া অনেক সময় মুরগি রক্তস্বল্পতা দেখা দেয় সেজন্য ফেরোভেট দিবেন, এছাড়া প্রোটিন ও মিনারেলের অভাব দূর করবেন প্রোটোমিন এই ভিটামিনটা দেওয়া যেতে পারে। এ সকল ওষুধগুলো আপনি সাময়িকভাবে ব্যবহার করতে পারেন এতে করে আপনার মুরগির ঠোকরা ঠুকরি কিছুটা হলেও বন্ধ হবে। স্থায়ী সমাধানের জন্য অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য অবশ্যই একই বয়সের মুরগি রাখার চেষ্টা করবেন, ঠোটে ছ্যাকা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন এভাবে ঠোকরা ঠুকরি করবে না, এছাড়াও প্রাকৃতিক ব্যবস্থা নিতে পারেন।
মুরগির বাচ্চার ঠোঁট কাটার নিয়ম
মুরগির বাচ্চা যদি ঠোকরা ঠুকরি করে সে ক্ষেত্রে ঠোঁট কাটা যাবে। তাই মুরগির বাচ্চার ঠোঁট কাটার নিয়ম যদি আপনার না জানা থাকে, তাহলে মুরগির বাচ্চা অসুবিধা হতে পারে এবং অসুস্থ হয়ে পড়ে যেতে পারে। চলুন, এ বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
একদম ছোটবেলায় সাধারণত মুরগির ১০ থেকে ১৫ দিন বয়সে একবার মুরগি ছ্যাকা দেওয়া যেতে পারে কিন্তু বড় মুরগির ক্ষেত্রে ৮ থেকে ১০ সপ্তাহ যখন বয়সে যাবে সেক্ষেত্রে ঠোঁট কাটা যাবে। তবে ঠোঁট কাটার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, যেন রক্ত বের না হয়। হালকা কেটে দেওয়ার পরে আপনি ছ্যাকা দিতে পারেন, সবচাইতে ভালো হয় মেশিনের দ্বারা যদি আপনি মুরগির ঠোঁট ছ্যাকা দিতে পারেন। এক্ষেত্রে অনেকটা নিরাপদ রয়েছে, এরপর ব্যাথার ওষুধ দিতে হবে তাহলে তার ব্যথাটা অনেকটা দূর হয়ে যাবে। যদি আপনি নিজে না পারেন তাহলে অবশ্যই যারা এই বিষয়ে অভিজ্ঞতা রয়েছে তাদের মাধ্যমে কাটতে হবে।
অসুস্থ বাচ্চার কখনোই ঠোট কাটা যাবে না, কেননা এটা আরো বেশি অসুস্থ হবে। অবশ্যই একদিন আগে ভিটামিন কে দেওয়া লাগবে, এতে করে রক্ত বন্ধ হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে যেন এখানে ফোসকা না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। সুবিধামতো জায়গায় নিতে হবে তাড়াহুড়া করবেন না কেননা এতে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই খেয়াল রাখবেন যেন ভিতরে জিহবায় তাপ যেন না লাগে এবং কেটে না যায়, সেদিকে খেয়াল রাখা লাগবে। অবশ্যই খাদ্য পানি দিতে হবে পানি একটু বেশি দিতে হবে, এছাড়া এর মধ্যে ব্যথার ওষুধ দেওয়া লাগবে। যদি অসুবিধা দেখা যায় তাহলে এন্টিবায়োটিক প্রয়োগ করা লাগবে, এরপর ভিটামিন সি দেওয়া যেতে পারে।
মুরগির ঠোঁট ছ্যাকা দেওয়ার নিয়ম
মুরগির সাধারণত ঠোঁট ছ্যাকা দেয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তাই মুরগির ঠোঁট ছ্যাকা দেওয়ার নিয়ম সম্পর্কে যদি অজানা থাকে তাহলে কখনো করতে যাবেন না। এ বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
মুরগির ঠোঁট ছ্যাকা দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্কতা থাকতে হবে এবং এটি একটি সূক্ষ্ম কাজ যা অভিজ্ঞতা না থাকলে কখনোই এই কাজটি করা যাবে না। এতে অসুবিধা হতে পারে, তাই দক্ষ লোক দ্বারা এটা কাটতে হবে। এমন ভাবে ছ্যাকা দিতে হবে যেন কোনরকম ভুল না হয়, সে ক্ষেত্রে অবশ্যই সমস্যা হবে। তাই আগে থেকেই এটার বিষয়ে সতর্কতা করতে হবে এটা তাড়াহুড়া করা যাবে না এবং সতর্কতার সাথে করতে হবে। প্রথম ১০ দিন থেকে ১৫ দিন বয়স এর ক্ষেত্রে দেওয়া যেতে পারে। এছাড়াও দেশি মুরগির বাচ্চার ক্ষেত্রে সাধারণত ২০ দিনের দিন দিলেই হয়ে যায়। তবে এক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে।
কেননা অত্যাধিক তাপমাত্রায় দিলে আরো অসুবিধা হতে পারে, তাই খোলামেলা পরিবেশে করতে হবে এক্ষেত্রে ভালো হবে। প্রথম অবস্থায় যদি আপনি বাচ্চাকে এটা করতে পারেন, তাহলে তারা দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে অনেক উন্নত ধারণ করবে এবং খাবার খেতে সুবিধা হবে। তবে ঠোঁট ছ্যাকা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই নিয়ম রয়েছে, সেক্ষেত্রে অবশ্য সঠিক মাপ রয়েছে। নাকের যে ছিদ্র রয়েছে অন্ততপক্ষে ২ মিমি পূর্বে ছ্যাকা দেওয়া লাগবে। এক্ষেত্রে ২ সেকেন্ডের বেশি সময় নেওয়া যাবে না এবং ব্লেডের তাপমাত্রাও ৬৫০ এর বেশি না হয়, এক্ষেত্রে সর্তকতা অবলম্বন করতে হবে।
লেখকের শেষ কথাঃ
পরিশেষে বলা যায় যে যদি আপনি মুরগির ঠোঁট কাটা বা ছ্যাকা বিষয়ে অভিজ্ঞতা থাকে তাহলে এই কাজটা করতে যাবেন, আর যদি অভিজ্ঞতা না থাকে প্রথম অবস্থায় অল্প করে মুরগি নিয়ে চেষ্টা করবেন এবং কারো থেকে দেখার চেষ্টা করবেন। তাহলেই অভিজ্ঞতা অর্জন হবে, তাছাড়া হঠাৎ করে দিতে যাবেন না। এই ক্ষেত্রে কিন্তু অসুবিধায় পড়বেন, তাই মুরগির ঠোকরা ঠুকরি বন্ধ করতে করণীয় সম্পর্কে আজকের আর্টিকেলে তুলে ধরা হয়েছে, আশা করি আপনার একটু হলেও উপকার হবে। যদি আজকের আর্টিকেলটি আপনার কাজে লাগে তাহলে অন্যকে দেখার জন্য শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ


এম আর মাহমুদ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url