মুরগির ঘাড় বাঁকা রোগের চিকিৎসা সম্পর্কে জেনে প্রতিরোধ করুন


অনেক মুরগির সাধারণত ঘাড় বাঁকা হয়ে যায়, তাই মুরগির ঘাড় বাঁকা রোগের চিকিৎসা সম্পর্কে যদি আপনার সঠিক ধারণা থাকে, তাহলে চিকিৎসা করতে পারবেন।চলুন, এ বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ছবি
আমরা বাড়িতে অনেক সময় কিছু মুরগি লালন পালন করে থাকি কিন্তু এর বিভিন্ন রোগ হয়ে থাকে তার মধ্যে অন্যতম ঘাড় বাঁকা। তাই মুরগির ঘাড় বাঁকা রোগের চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আর্টিকেলটি পড়তে থাকুন।

পোস্টসূচিপত্রঃমুরগির ঘাড় বাঁকা রোগের চিকিৎসা সম্পর্কে জেনে প্রতিরোধ করুন।

মুরগির ঘাড় বাঁকা রোগের চিকিৎসা

মুরগির বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে তার মধ্যে অন্যতম ঘাড় বাঁকা। তাই মুরগির ঘাড় বাঁকা রোগের চিকিৎসা সম্পর্কে জানা থাকলে আপনি চিকিৎসা করতে পারবেন। চলুন, এ বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

মুরগির সাধারণত ঘাড় বাঁকা হয়ে থাকলে সে ক্ষেত্রে এটা কেন হয় অনেকের হয়তো জানা নেই। মূলত এটা একটি ভাইরাসজনিত রোগ, এই রোগ হলে সাধারণত প্যারালাইসিস হয়ে যায়। সাধারণত এই রোগটি আমাদের দেশে অনেক হয়ে থাকে, এগুলো দেশি মুরগি থেকে শুরু করে উন্নত জাতের মুরগির মধ্যেও দেখা যায়। তবে এই রোগের সঠিকভাবে চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হতে পারে। সাধারণত ছোট বাচ্চাদের বেশি হয়ে থাকে, তবে বড়দেরও হতে পারে। অনেক সময় ২ থেকে ৫ মাসের মুরগিরও এই রোগ হয়ে থাকে। এক্ষেত্রে দেখা যায় মুরগির বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ প্যারালাইসিস হয়। এর চোখ মুখ মাংস ইত্যাদিতে রোগ সৃষ্টি করতে পারে, অনেক জায়গায় ক্ষতস্থান হয়ে যায়। এতে করে প্লাজমা কোষের অনু প্রবেশ হয়ে যায়।

এ রোগের প্রথম আবিষ্কার করেন বিজ্ঞানী মারেক যার নাম অনুসারেই পরবর্তীতে এটার নামকরণ করা হয় মারেকস রোগ। এ রোগটি সুস্থ মুরগিকেও আক্রান্ত করতে পারবে, সাধারণত বাতাসের মাধ্যমে এই ভাইরাসটি এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ছড়াতে পারে। এ রোগটি মুরগির বিষ্ঠা ও লিটারের মাধ্যমে অনেকদিন যাবৎ জীবিত থাকতে পারে এবং বিভিন্ন কীটপতঙ্গের মাধ্যমে অন্য খামারে সংক্রমণ করতে পারবে। এভাবে যদি মুরগির দেহে অধিক পরিমাণ প্রবেশ করে সেক্ষেত্রে এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি নাক দিয়ে প্রবেশ করে তাহলে এই রোগটি হওয়ার সম্ভাবনা আরো বেশি থাকে।

এই রোগটি সাধারণত মোরগের মাধ্যমে প্রবেশ করতে পারে, তবে মোরগের চাইতে মুরগিতে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে এই রোগটি সাধারণত দেশি মুরগির কম হয়ে থাকে, সাধারণ উন্নত জাতের বিদেশী মুরগী গুলোর বেশি হয়। কম বয়সের মুরগিগুলো সাধারণত আক্রান্ত হয় বেশি। এ ধরনের রোগ মুরগির সাধারণত নার্ভ আক্রান্ত করে, সাধারণত মুরগির প্যারালাইজড বা ঘার বাকা হয়। এই রোগ হওয়ার জন্য ভিটামিন বি-১ ও বি-২ এর অভাবে এই ধরনের সমস্যা হয়ে থাকে। বিশেষ করে ব্রুডিংয়ের সময় এই ভিটামিন গুলোর অভাব দেখা যায়, এতে বাচ্চার পা দুর্বল হয় এবং প্যারালাইজড হয়ে ঘাড় বাঁকা হয় টাল হয়ে যেতে পারে।
এ ধরনের সমস্যা হলে মুরগির বাচ্চাকে সাধারণ থায়াবিন নামক এই ওষুধটা ১ লিটার পানিতে ১ গ্রাম করে দিতে পারেন। এতে করে বাচ্চা দ্রুত সুস্থ হবে ঘাড়, পা বাঁকা প্যারালাইস ভিটামিন এর চাহিদা ইত্যাদি পূরণ করতে পারে। পায়ের হাড় মজবুত করে এতে করে ডিম ও বৃদ্ধি পাবে। ৫ থেকে ৭ দিন পর্যন্ত খাওয়ানো যেতে পারে। তাছাড়াও সকাল বেলা রুদ্র গায়ে লাগাতে পারেন এতে করে ভিটামিন ডি এর কাজ করবে। উপরোক্ত ভিটামিন গুলোর অভাবে সাধারণত স্নায়বিক দুর্বলতা হয় এবং ঘাড় বাঁকা হয়ে যেতে পারে, প্যারালাইজড ঠোঁট ও পায়ের নখ বাঁকা হতে পারে দুর্বলতা লাগতে পারে।

এই ধরনের ভিটামিনের অভাবের সাধারণত পা দুর্বল হয়ে যায় এবং ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় সেজন্য ক্যালসিয়াম এর ঘাটতি পূরণ করবে ও হাড় গঠন হবে এবং মজবুত হবে। তাই ক্যালপ্লেক্স নামের ঔষধ খাওয়ানো যেতে পারে। আপনি যদি থায়াবিন খুঁজে না পান তাহলে অবশ্যই ভিটা-৩ অথবা আরও বিভিন্ন কোম্পানির রয়েছে সেগুলো আপনি খাওয়াতে পারেন, এতে অতি দ্রুত সেরে উঠবে। তবে এগুলো আপনার মুরগির বাচ্চার স্নায়বিক দুর্বলতা ও ভিটামিন বি এর অভাব পূরণ করবে তারপরে সুস্থ হয়ে যাবে।

তাছাড়া এই রোগের সমাধান হিসেবে আপনি প্রতিরোধের ব্যবস্থা করতে পারেন এজন্য খামারটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং স্বাস্থ্যসম্মত খাবার দিতে হবে। পরিবেশটা যেন সুন্দর থাকে এতে করে দ্রুত মুরগির সুস্থ হবে। তবে যে সকল মুরগিগুলো প্যারালাইজড হয়েছে সেগুলো প্রথমে আলাদা করতে হবে এবং তাদের চিকিৎসা নিতে হবে। আশা করি আক্রান্ত মুরগি টি যদি অসুস্থ হয়ে যায় তাহলে ধরে খাওয়াতে হবে, এছাড়াও খামারে যে সকল লোকজন যদি আসে সেগুলোকে প্রবেশের ক্ষেত্রে খেয়াল করবেন এবং তাদেরকে অবশ্যই জীবানুশক স্প্রে করবেন। এছাড়াও আপনি যখন মুরগি বিক্রি করে দেবেন সেই শেডকে জীবাণু মুক্ত করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে।

মুরগির ঘাড় বাঁকা রোগের কারণ লক্ষণ ও প্রতিকার

মুরগির ঘাড় বাঁকা হওয়ার পিছনে কিছু কারণ থাকে, তাই মুরগির ঘাড় বাঁকা রোগের কারণ লক্ষণ ও প্রতিকার সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে উপকার পাবেন। চলুন, এ বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

যে মুরগিটি আক্রান্ত হবে সেই মুরগিটির বয়সের উপর নির্ভর করবে তার লক্ষণ, বাচ্চা যখন ব্রুর্ডিং এ থাকে তখন অনেক বাচ্চার হয়ে থাকে। তবে এটা বহিরপ্রকাশ পায় সাধারণত ২০ থেকে ২১ দিনের মধ্যে বেশি দেখা যায়। এজন্য ব্রুর্ডিংয়ের পরে এর ওষুধ দিতে হয়। মুরগি গুলোকে সাধারণত নার্ভ দুর্বল করে ফেলে এতে করে তাদের মস্তিষ্ক এবং দেহ ক্ষতিগ্রস্ত করে ফেলে। যদি কোন খামারে এ রোগের পাদুর্ভাব হয় সেক্ষেত্রে অনেক মুরগি আক্রান্ত হতে পারে এবং তাদের লক্ষণ দেখা যায়। মুরগিগুলো খুব দুর্বল হয় এছাড়া অনেকের পায়ে পাখায় আক্রান্ত দেখা যায়, পরবর্তীতে মৃত্যু হয়। সেক্ষেত্রে পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে থাকে যদি পাখায় আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে পাখা ঝুলে যায় এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়।

তবে মুরগির যদি ঘাড়ে দেখা দেয় সে ক্ষেত্রে ঘরে অবশ্যই মাথাটা একদিকে বেঁকে যেতে পারে, মস্তিষ্ক আক্রান্ত হতে পারে খিচুনি দেখা দেয়। চোখের ভিতরে যদি হয় সে ক্ষেত্রে চোখ গুলো ভাঁজ পড়ে যায় এবং অনেক মুরগিগুলো অন্ধ হতে পারে। এতে করে দীর্ঘদিন যদি এই রোগটি থাকে তাহলে এই অসুস্থ মুরগির ওজন কমে যাবে। আক্রান্ত মুরগির চেহারা ফ্যাকাশে হতে পারে ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও অনেক সময় পানি শূন্যতা হতে পারে, এটা একটি জটিল রোগ যার কারণে অবশ্যই এই ধরনের সমস্যা দেখা দিলে একজন চিকিৎসকের নিকট পরামর্শ নিতে হবে।

মুরগির ঘাড় বাঁকা রোগের ঘরোয়া চিকিৎসা

যে সকল মুরগির ঘাড় বাঁকার চিকিৎসা ঘরোয়া ভাবে করতে চাচ্ছেন, তাই মুরগির ঘাড় বাঁকা রোগের ঘরোয়া চিকিৎসা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সে ক্ষেত্রে চলুন এ বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

মুরগির ঘাড় বাঁকা হলে প্রাকৃতিক চিকিৎসা হিসেবে সজনে পাতা রস বানিয়ে পানির সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। এক্ষেত্রে দারুন কাজ করবে, এর মধ্যে ভিটামিন ই, ক্যালসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি রয়েছে। এটা ব্যবহার করবেন যেভাবে ১ কেজি সজনে পাতা নিবেন এর পরে সেটা পাটাতে পিষে ২০ লিটার পানির সাথে মিশাবেন এরপরে ছেকে নিয়ে সকাল বিকাল খাওয়াতে পারেন। এভাবে সপ্তাহে ৩ দিন খাওয়াতে পারেন। এতে করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, এছাড়াও মুরগির ঘাড় বাঁকা রোগে ভালো কাজ করবে এছাড়া নিমপাতা এবং তুলসী পাতা খাওয়াতে পারেন।
মুরগির ঘাড় বাঁকা রোগের প্রতিরোধ হিসেবে নিম পাতাও তুলসী পাতা খাওয়ানো যেতে পারে। এক্ষেত্রে রক্ত পরিষ্কার করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, এছাড়া ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এর জন্য ৫০০ গ্রাম নিমপাতা ও তুলসী পাতা নিয়ে ১৫ লিটার পানির মাঝে ভিজিয়ে রাখতে হবে। এরপরে ছেকে নিয়ে পানিটুকু সপ্তাহে ২ দিন খাওয়াবেন। এতে করে এই ধরনের সমস্যা দূর হয়ে যাবে। তাছাড়া কাঁচা হলুদ খাওয়ানো যেতে পারে এটা খুবই উপকারী, এই জন্য ৫০ গ্রাম কাঁচা হলুদ নিয়ে ৫ লিটার পানির মাঝে মিশিয়ে খাওয়াতে পারেন, এতে করে দেওয়া মস্তিষ্ক দুর্বলতা দূর করবে।

উপরোক্ত এই পাতাগুলো আপনি ব্যবহার করতে পারেন, এতে করে ভালো কাজ করবে সপ্তাহে ৩ দিন ব্যবহার করা যেতে পারে। এভাবে প্রতিদিন ১ বেলা করে খাওয়ানো যেতে পারে। এতে করে বারবার রোগ দূর হবে ঘাড় দূর হবে। তাছাড়াও পাশাপাশি ঘর পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে, দূষিত পচা খাবার খাওয়ানো যাবে না। এভাবে যদি আপনি প্রাকৃতিক চিকিৎসা করে থাকেন তাহলে ওষুধ ছাড়াই আপনার মুরগির ঘাড় বাকা রোগ সারানো যাবে। এক্ষেত্রে প্রাকৃতিক চিকিৎসা সবচাইতে ভালো হবে। প্রাকৃতিক চিকিৎসা করলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে না, এতে করে মুরগি সুস্থ নিরাপদ থাকবে।

হাঁসের ঘাড় বাঁকা রোগ

মুরগির যেমন ঘাড় বাঁকা হয়ে থাকে যেমন হাঁসেরও হতে পারে, তাই হাঁসের ঘাড় বাঁকা রোগ সম্পর্কে যদি আপনার সঠিক তথ্য জানতে পারেন তাহলে চিকিৎসা করতে পারবেন। চলুন, এ বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।

হাঁসের বিভিন্ন ভিটামিনের অভাবে ঘাড় বাঁকা হতে পারে, এছাড়া পা প্যারালাইজড হতে পারে। তাছাড়া ও আলো দেখে ভয় পেতে পারে ডায়রিয়া আক্রান্ত হতে পারে সবুজ পায়খানা করতে পারে। তাছাড়া অনেক সময় বুকের উপর ভর করে, সাধারণত বসে থাকে ঠান্ডা জ্বর বা সর্দি লাগতে পারে। সাধারণত চুপচাপ বসে থাকে নাক চোখ দিয়ে পানি আসতে পারে। এক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এ ধরনের লক্ষণ গুলো দেখা দিলে অবশ্য বুঝতে পারবেন ভাইরাস সমস্যা, প্রাথমিকভাবে এটা আপনাকে সনাক্ত করতে হবে। এক্ষেত্রে তেমন কোন চিকিৎসা করা যায় না তবে দ্বিতীয় অবস্থায় ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য বিভিন্ন এন্টিবায়োটিক ব্যবহার করতে পারেন।

তবে এন্টিবায়োটিক ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হয়, তবে রেনামাইসিন পাউডার ৫ দিন থেকে ৭ দিন পর্যন্ত খাওয়ানো যেতে পারে। এছাড়া আরও অনেক ধরনের ওষুধ আছে সাথে স্যালাইন ইলেকট্রোলাইট দেওয়া যেতে পারে। এক্ষেত্রে হাঁস ভালো সুস্থ হলে তাকে ভ্যাকসিন করা লাগবে তাছাড়াও জন্মে থেকেই প্রথম থেকেই ২০ থেকে ২৫ দিনের মধ্যে ৪০ দিনের মধ্যে একটি ভ্যাকসিন করা যেতে পারে। ছয় মাস পরপর এর টিকা দেওয়া যেতে পারে তাহলেই ভালো থাকবে এবং অসুস্থ বাচ্চা গুলোকে বা হাঁসগুলোকে আলাদা করে রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে হবে এবং এর বিষ্ঠা পালক পা ফুলা লাগবে বাসস্থান জীবাণু নাশক দিয়ে পরিষ্কার করবেন।

মুরগির পা প্যারালাইসিস

অনেক সময় মুরগির বাচ্চা থেকে শুরু করে বড় মুরগির পা প্যারালাইসিস হয়ে থাকে। তাই মুরগির পা প্যারালাইসিস হলে কি করবেন সে সম্পর্কে সঠিক তথ্য জানা দরকার। চলুন, এ বিষয়ে বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
ছবি
মুরগির বিভিন্ন কারণে পা অবশ হয়ে যেতে পারে, অনেক সময় এক পা অথবা দুই পা এই ধরনের সমস্যা হতে পারে। এতে করে হাঁটা চলাফেরা অনেক কষ্টদায়ক হয়, ছোট বাচ্চা থেকে বড়দেরও হতে পারে। এজন্য পুষ্টির অভাব থাকে এতে করে বিভিন্ন রোগের সংক্রমণ হতে পারে। কারণ বিভিন্ন লক্ষণ দেখা যায় যেমন হাঁটতে পারে না অনেক সময় উঠে দাঁড়াতে পারে না। অনেক সময় পা পিছনের দিকে থাকে আবার অনেকের পা সামনের দিকেও থাকতে পারে। সব সময় বসে থাকার চেষ্টা করে অনেক দুর্বলতা দেখা যায়। অনেক বড় মুরগি ডিম পাড়তে পাড়তে তাদের ক্যালসিয়ামের অভাবে এরকম হতে পারে তারা পানীয় খাবার খেতে চায়না তুলনামূলক অনেক কম খায়।

এর পিছনে সবচাইতে বড় কারণ হলো ভিটামিনের অভাব, বিশেষ করে ভিটামিন বি কমপ্লেক্সের সমস্যা দেখা যায়। এছাড়াও ভিটামিন ই এবং ভিটামিন ডি ইত্যাদি সমস্যা হওয়ার কারণে ঘাটতি দেখা দেয়, যার কারণে প্যারালাইজড হয় আবার ক্যালসিয়াম ফসফরাসের কারণেও এ ধরনের সমস্যা হতে পারে। মারেক্স রোগের কারণে এরকম হতে পারে, পড়ে গিয়ে হতে পারে আঘাতপ্রাপ্ত হয় এ কারণে পা অবশ হতে পারে। আপনার পড়ে যা অনেক সময় জয়েন্টের ব্যথা হতে পারে, স্নায়ুতন্ত্রের কারণে এ ধরনের সমস্যা দেখা দেয়। ছোট বাচ্চাদের সাধারণত বিকলাঙ্গ বা জন্মগত কারণেও হতে পারে।
এজন্য আক্রান্ত মুরগিকে অবশ্যই আলাদা করতে হবে, এক্ষেত্রে অনেক সময় তুলে খাওয়ানো লাগতে পারে। যদিও অনেক কষ্ট হতে পারে কিন্তু এই কাজগুলো আপনাকে চালিয়ে যেতে হবে। এজন্য ভিটামিন বি কমপ্লেক্স ও ক্যালসিয়াম বড় মুরগিকে তিন ভাগের এক ভাগ করে সরাসরি খাওয়ানো যেতে পারে। মাল্টি ভিটামিন খাওয়ানো যেতে পারে তাছাড়া ও তাৎক্ষণিক ফলাফল পাওয়ার জন্য মানুষের যে ক্যালসিয়াম ট্যাবলেট পাওয়া যায় ও বি কমপ্লেক্স এর অর্ধেক করে সরাসরি খাওয়ানো যেতে পারে। এক্ষেত্রে তাৎক্ষণিক উঠে দাঁড়াবে এরপরে ক্যালপ্লেক্স এবং বিটা-৩ পাঁচ দিন খাওয়ানো যেতে পারে। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।

এই ধরনের মুরগিকে সাধারণত প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়ালে অনেক পুষ্টি পাবে, এছাড়া পুষ্টিকর খাবার দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, বিশুদ্ধ পানি দিতে হবে, লিটার সবসময় শুকনো পরিষ্কার রাখবেন। তার যেন শরীরে কোথাও আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে, দুর্বল মুরগিগুলোকে সাধারণত চলাফেরা করার জন্য সহযোগিতা করতে হবে। এছাড়াও সুষম খাবার খাওয়ানো দরকার, ভিটামিন ও খনিজ পদার্থ দরকার পরিমাণ ভাবে আদা রসুন সাজেনা পাতা ইত্যাদি খাওয়াবেন এবং হিট ভালো ভাবে সংরক্ষণ করবেন, অতিরিক্ত ঘনত্ব রাখবেন না, নিয়মিতভাবে পর্যবেক্ষণ করবেন।

উপসংহারঃ

পরিশেষে বলা যায় যে যদি আপনি সঠিকভাবে মুরগি পালন করতে পারেন, তাহলে লাভবান হবেন। এক্ষেত্রে আপনার সঠিক চিকিৎসা করতে হবে এবং সঠিকভাবে রোগ নির্ণয় করতে পারলে মুরগির সুস্থ থাকবে। এজন্য উপরের নিয়ম গুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে দ্রুত সুস্থ হবে। এজন্য কিছু ঔষধ খাওয়ানো যেতে পারেন, তাই মুরগির ঘাড় বাঁকা রোগের চিকিৎসা সম্পর্কে আজকের আর্টিকেলে বিস্তারিত ভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনার উপকার হবে, পোস্টটা যদি ভালো লাগে তাহলে অন্যকে সহযোগিতা করার জন্য শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এম আর মাহমুদ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Md. Mahmudul Islam
Md. Mahmudul Islam
আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও সরকারি চাকরি করি। আমি অনলাইনে বিভিন্ন বিষয়ে লেখালেখি করে ইনকাম করি, এছাড়াও ব্লগিং, SEO ও টেকনোলজি বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করি। এই কাজের উপর আমার ৩ বছরের অভিজ্ঞতা রয়েছে।